Sonal Chauhan stranded in Dubai
Bengal Liberty, Kolkata: ইরান – ইজরায়েল সং ঘাতে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। এই হামলার পর দুবাই বিমান বন্দরে সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাঝেই দুবাইয়ে আটকে পড়েন অভিনেত্রী। এই বিপর্যয়ের মধ্যে সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বার্তা পাঠালেন তিনি।

কী ভাবে আটকে পড়েন অভিনেত্রী? (Sonal Chauhan stranded in Dubai)
বলিউডের বহু নায়ক – নায়িকা দুবাইয়ে যাতায়াত করে থাকেন। তবে দুবাইয়ে ক্ষেপনাস্র নিক্ষেপের পরই ছড়ায় আতঙ্ক। বিঘ্নিত হয় বিমান পরিষেবা। আর সেখানেই আটকে পড়েছেন বলিউড নায়িকা।
সোনালের x হ্যান্ডলের পোস্ট (Sonal Chauhan stranded in Dubai)
অভিনেত্রী প্রধানমন্ত্রীর কাছে আর্জি চেয়ে একটি পোস্ট এ লেখেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি দুবাইয়ে আটকে আছি, সব বিমান বাতিল, দেশে ফেরার জন্য নিরাপদ ব্যবস্থা চাই। ”

বিশদে অভিনেত্রী সোনাল (Sonal Chauhan stranded in Dubai)
মডেলিং দিয়ে তার ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি হিন্দি ছবিতেও। ২০০৫ সালে মিস ইন্ডিয়া হওয়ার পর বলিউড ও সাউথ মুভি তেও কাজ করেন সোনাল।
২০০৮ সালে তার প্রথম ছবি ‘ জান্নাত ‘ এ বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। শুধু অভিনয়ে নয়, পার দর্শী ছিলেন গায়িকা হিসাবেও। ‘ আদা ‘ ছবিতে একটি গান ও গেয়েছিলেন তিনি।
Hon’ble PM @narendramodi ji,
I am currently stranded in Dubai due to the ongoing crisis, with flights cancelled and no clear way to return to India. I respectfully seek the Government’s guidance for a safe journey home
Grateful for any support extended🙏🏻🇮🇳@MEAIndia @IndiainDubai— SONAL CHAUHAN (@sonalchauhan7) February 28, 2026
দুবাইয়ে বিস্ফোরণ কান্ড (Sonal Chauhan stranded in Dubai)
ইরানের মাটিতে ব্যালিস্টিক ক্ষেপনাস্র নিক্ষেপের পর আতঙ্ক ছড়ায় বুর্জ খলিফার এলাকায়। দুবাই আন্তর্জাতিক ও আল মাকুতুম বিমান বন্দর গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
