BJP Parivartan Yatra Bengal
Bengal Liberty, কলকাতা:
বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যজুড়ে সংগঠন মজবুত করতে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে দলের ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’। দু’দিনে মোট ৯টি প্রান্ত থেকে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম দফায় রবিবার চারটি জায়গা—কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটি—থেকে কর্মসূচি শুরু হচ্ছে।

কোথায় কে থাকছেন? BJP Parivartan Yatra Bengal
গড়বেতা:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সূচনা পর্বে উপস্থিত থাকবেন। একই মঞ্চে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কুলটি:
এখানে নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কৃষ্ণনগর:
এই কেন্দ্র থেকে যাত্রা শুরু করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
কোচবিহার:
বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন থাকবেন সূচনায়।

অনুমতি ও আইনি লড়াই
দলীয় সূত্রে জানা গিয়েছিল, ১ থেকে ৩ মার্চ পর্যন্ত কর্মসূচি করার পরিকল্পনা ছিল। তবে প্রশাসনিক ছাড়পত্র না মেলায় বিষয়টি গড়ায় আদালতে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ১ ও ২ মার্চের জন্য শর্তসাপেক্ষ অনুমোদন দেয়। আদালতের নির্দেশ মেনেই কর্মসূচি এগোবে বলে জানিয়েছে নেতৃত্ব।
কাল নামছেন অমিত শাহ BJP Parivartan Yatra Bengal
আগামীকাল যাত্রার মঞ্চে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক সফর যে বঙ্গ রাজনীতিকে আরও তপ্ত করে তুলবে, তা বলাই বাহুল্য।
রাজনৈতিক বার্তা কী? BJP Parivartan Yatra Bengal
পরিবর্তনের ডাক দিয়ে রাজ্য চষে ফেলতে চাইছে পদ্ম শিবির। সংগঠনকে চাঙ্গা করা, কর্মীদের সক্রিয় করা এবং ভোটের আগে জনমত তৈরি এই তিন লক্ষ্য নিয়েই শুরু হচ্ছে এই যাত্রা। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ্যে আসেনি, তবু স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে।
তবে এখন দেখার, এই ‘পরিবর্তন যাত্রা’ আদৌ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে।
