IMF on Pakistan
IMF on Pakistan

IMF on Pakistan: ‘মরার উপর খাঁড়ার ঘা ‘, অর্থনৈতিক কোমড় ভাঙা পাকিস্তানকে ঋণ দিয়ে ১৮ মাসে ৬৪ টি শর্ত বেঁধে দিল আইএমএফ

Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: ভারতের তীব্র আপত্তি ও পাকিস্তানের অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সংস্কারের অভাব নিয়ে উদ্বেগ সত্ত্বেও ইসলামাবাদকে অর্থের জোগান আন্তর্জাতিক আর্থিক তহবিলের (IMF)। সূত্রের খবর,পাকিস্তানের জন্য ঋণ মঞ্জুর করেছে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF on Pakistan)। যার পরিমাণ প্রায় ৭০০ কোটি ডলার। ঋণ মঞ্জুর হলেও আইএমএফ-এর থেকে পরবর্তী ঋণ পেতে মোট ১১ টি শর্ত আরোপ করা হয়েছে পাকিস্তানের উপর। যার ফলে একটানা ঋণ পেতে ১৮ মাসে মোট ৬৪ টি শর্ত মানতে হবে শাহবাজ শরিফ সরকারকে।

ঋণের সাথে শর্তের বোঝা: (IMF on Pakistan)

প্রসঙ্গত,আইএমএফ সোমবার পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলারের তৃতীয় কিস্তির ঋণ দেওয়ার ঘোষণা করেছে। এই নিয়ে পাকিস্তানকে তৃতীয় কিস্তির টাকা দিতে চলেছে এই আন্তর্জাতিক সংগঠন। সব মিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানকে দেওয়া হয়েছে ৩.৩ বিলিয়ন ডলার। সাম্প্রতিক ঋণ দেওয়া এই অর্থ দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে পাকিস্তান জানিয়েছে আইএমএফ। নিজ দেশের অর্থনৈতিক সংশোধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে ব্যয় করা যাবে এই টাকা।

সোমবার ইসলামাবাদের জন্য ১২০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৭৯৯ কোটি টাকা) ঋণে অনুমোদন দিলেও আইএমএফ-এর থেকে পরবর্তী ঋণ পেতে মোট ১১ টি শর্ত আরোপ করা হয়েছে পাকিস্তানের উপর। যার ফলে একটানা ঋণ পেতে ১৮ মাসে মোট ৬৪ টি শর্ত মানতে হবে পাক সরকারকে। আইএমএফ জানিয়েছে, পাকিস্তানকে ঋণ দেওয়া অব্যাহত রাখতে হলে দেশটিকে সংস্কার পরিকল্পনা অনুযায়ী রাজস্ব ব্যবস্থা, ব্যয় নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

*উল্লেখযোগ্য শর্ত*

একটানা ঋণ পেতে ১৮ মাসে মোট ৬৪ টি শর্ত মানতে হবে পাক সরকারকে। এরমধ্যে উল্লেখযোগ্য হল পাক সরকারকে দুর্নীতি – বিরোধী পদক্ষেপ নিতে হবে।
সরকারকে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করতে বলা হয়েছে।

পাকিস্তানের ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে দুর্নীতি রুখতে কী পদক্ষেপ করা সম্ভব, তা জানাতে হবে ইসলামাবাদকে।

পাকিস্তানের ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’ (ইএফএফ) এবং ‘রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেনেবিলিটি ফেসিলিটি’ (আরএসএফ)- এই দুই প্রকল্পর জন্য অর্থ বরাদ্দ করেছে আইএমএফ।সাম্প্রতিক ঋণ দেওয়া এই অর্থ দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে পাকিস্তান

এর আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে ঋণের অনুমোদন দিয়েছিল আইএমএফ। আর এবার অপারেশন সিঁদুর ২.০-র গুঞ্জনের মাঝে ঋণের অনুমোদন দিল আইএমএফ। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ১২০ কোটি ডলার ঋণ দিতে গত ৮ ডিসেম্বর বৈঠকে বসেছিল আইএমএফ-এর এক্সিকিউটিভ কমিটি। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর থেকেই অপারেশন সিঁদুর ২.০-র গুঞ্জন শুরু হয়েছে ফের। তা নিয়ে ইসলামাবাদেরও হৃদকম্পন বেড়ে গিয়েছিল। এরই মাঝে ফের আইএমএফ বেলআউট প্যাকাজের কিস্তির অনুমোদন দিল পাকিস্তানের জন্য।

অপরদিকে,ভারত অভিযোগ করে আসছে, আইএমএফ-এর অর্থ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান। এই আবহে পাকিস্তানকে আইএমএফ-এর দেওয়া ঋণের বিরোধিতা করে আসছে ভারত। তবে ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও ফের পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলার দিচ্ছে আইএমএফ।

[embedyt] https://www.youtube.com/watch?v=2ipOwPmVm1U[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury