Iran Current Situation
Iran Current Situation

Iran Current Situation: ইরানের মহিলা ফুটবল দল গাইলেন না জাতীয় সঙ্গীত, আবার গ্যালারিতে উড়তে দেখা গেল দেশের পুরোনো পতাকা কে!

Bengal Liberty, কলকাতা ৩ মার্চ ২০২৬ :

লাগাতার যুদ্ধে জর্জরিত পশ্চিম এশিয়া(Iran Current Situation) । আমেরিকা ও ইসরায়েলের যৌথ অপারেশনে খতম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই। এক হামলায় খামেনেইসহ তাঁর গোটা পরিবার নিহত। তারপর থেকেই একের পর এক বর্বরোচিত হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইউএই— কোনো দেশই বাদ নেই। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেখা গেল এক অন্য ছবি।
এএফসি এশিয়ান কাপের ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার মহিলা দল ও ইরানের মহিলা দল। সেখানে ম্যাচ শুরুর আগেই চোখে পড়ে বিরল এক দৃশ্য। দেখা যায়, ইরানের জাতীয় মহিলা ফুটবল দল জাতীয় সঙ্গীত গাইছিলেন না। তাঁরা শুধু একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন। জাতীয় সঙ্গীত চলছিল, কিন্তু দলের কোনো মহিলা ফুটবলারকে ঠোঁট নাড়াতে দেখা যায়নি, এমনকি দলের কোচকেও নয়। উল্টে কোচের মুখে ছিল হাসি।

Iran Current Situation
Iran Current Situation

আরও এক বিরল দৃশ্য ধরা পড়ল (Iran Current Situation):

জাতীয় সঙ্গীতের সময় গ্যালারিতে ১৯০৭ সালের পতাকা উড়তে দেখা যায়। সেখানে সূর্য ও সিংহের প্রতীক ছিল। পরে ১৯৭৯ সালে আগের পতাকা বর্জন করে নতুন পতাকা আনা হয়, যেখানে ইসলামিক রিপাবলিকের প্রতীক স্থাপন করা হয় শুরু হলো একনায়ক তন্ত্র।

ম্যাচের ফলাফল (Iran Current Situation):

সোমবার এএফসি কাপে দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে ইরানকে পরাজিত করে। ম্যাচ জিতলেও সে নিয়ে তেমন কারও মাথাব্যথা নেই। ম্যাচের আগে ও পরে কী ঘটল, সেটাই ছিল সবার নজরে।
আগেও ইরানের মহিলা ফুটবল দলকে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছে। তাহলে এবার কি কোনো বার্তা ছিল? খামেনেইয়ের মৃত্যুর পর কি তাঁরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন? সেটাই এখন প্রশ্ন। কারণ বিশ্বজুড়ে অনেকেই জানেন, খামেনেইয়ের শাসনব্যবস্থায় কীভাবে মহিলাদের ছোট ছোট ইচ্ছাকেও দমন করা হতো এবং তাঁদের ক্ষমতা খর্ব করা হয়েছিল।

Iran Current Situation
Iran Current Situation

খামেনেই শাসনে মহিলারা (Iran Current Situation):

Iran Current Situation
Iran Current Situation

১. মহিলাদের সব সময় হিজাব পরে থাকতে হতো।

২. মহিলারা একা বাড়ি থেকে বেরোতে পারতেন না; বেরোলে সঙ্গে কোনো পুরুষ থাকতে হতো।

৩. বিবাহ বিচ্ছেদ হলে সন্তানের দায়িত্ব ও সম্পত্তির অধিকার প্রধানত পুরুষের হাতে থাকত।

৪. মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।

৫. মহিলাদের কর্মক্ষেত্রে যাওয়া সীমিত বা নিষিদ্ধ ছিল।

যেখানে খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের কিছু অংশে উল্লাস দেখা যাচ্ছে, সেখানে ভারতে কিছু মানুষের চোখে জল— শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।

আরও পড়ুন :

অর্থনৈতিক পতন ও মৌলিক অধিকার লুণ্ঠন(Current Situation of Bangladesh): কোন পথে যাচ্ছে বাংলাদেশ?

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury