Bengal Liberty: যুদ্ধের আগুনে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) সূত্রে জানানো হয়েছে, ফোনালাপে ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের স্থায়ী অগ্রগতি পর্যালোচনা করেছেন দুই নেতা। পাশাপাশি, পারস্পরিক স্বার্থে প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, জল ব্যবস্থাপনা এবং উদ্ভাবনের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই নেতার এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী দিনেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়ে একমত হয়েছেন নরেন্দ্র মোদি ও বেঞ্জামিন নেতানিয়াহু।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/06/bormaa-mandir-committee/


