Bengal Liberty
উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে দুদিনের(Narendra Modi)বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে চারবার উজবেকিস্তানের মাটিতে পা রাখলেন মোদি। ২৯ ও ৩০ অগাস্ট এই দুদিনের বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক মহলের দাবি, উজবেকিস্তান-ভারতের মধ্যে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, নাকি সৌজন্য সাক্ষাতে দুই দেশের রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছেন।

স্বাধীনতা উৎযাপনে মোদির আমন্ত্রণ(Narendra Modi)
সূত্রের খবর, ১ সেপ্টেম্বর ১৯৯১ সালে উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে। ৩৫ বছরের বিশেষ উদ্যাপনকে ঘিরে সাধারণ নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সঙ্গে পুরো দেশেই সাজো সাজো রব। তাই নরেন্দ্র মোদির এবারের সফরকে ঘিরে আগের থেকেও বেশি উন্মাদনা দেখা যাচ্ছে।

এর পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও মজবুত কী করে করা যায়, তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সঙ্গে নয়াদিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়োয়েভকে আমন্ত্রণ করা হতে পারে। যেমন ইরানের রাষ্ট্রপতিকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক একই কায়দায় শাভকাত মিরজিয়োয়েভকেও আমন্ত্রণ জানানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য(Narendra Modi)
ভারত আগামী তিন বছরের মধ্যে উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে। প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সম্পর্ক জোরদার করার ওপর আলোচনা কেন্দ্রীভূত।
আঞ্চলিক নিরাপত্তা(Narendra Modi)
আলোচনায় একটি সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়ার অগ্রগতি এবং বৃহত্তর প্রতিবেশী অঞ্চলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
আলোচনার তাৎপর্য(Narendra Modi)
সন্ত্রাসবাদ দমন(Narendra Modi)
উভয় দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে, বিশেষত আফগানিস্তান সম্পর্কিত স্থিতিশীলতা ও নিরাপত্তা উদ্বেগের বিষয়ে।
প্রতিরক্ষা সম্পর্ক(Narendra Modi)
ডাস্টলিকের মতো নিয়মিত যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক-শিক্ষাগত সহযোগিতাকে জোরদার করে।
বহুপাক্ষিক ফোরাম(Narendra Modi)
সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), জাতিসংঘ এবং ভারত-মধ্য এশিয়া সংলাপ কাঠামোর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা ইউরেশীয় নিরাপত্তায় ভারতকে একটি শক্তিশালী অবস্থান প্রদান করে।
সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক(Narendra Modi)
প্রাচীন সিল্ক রোডের সঙ্গে জড়িত গভীর ঐতিহাসিক শিকড় উত্তর ভারতীয় এবং মধ্য এশীয় রন্ধনশৈলী, শিল্পকলা ও ঐতিহ্যকে সংযুক্ত করে অভিন্ন ইতিহাস গড়ে তোলে। শারদা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো উজবেকিস্তানে, যেমন আন্দিজানে, আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করেছে, যা শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়কে সহজতর করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার বিকাশে সহায়ক হয়। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও কতটা মজবুত হয়, সেইদিকে তো নজর থাকবেই। এরই সঙ্গে নতুন কোনো সমীকরণ বা কূটনৈতিক চালের মধ্যে দিয়ে নতুন কোনো উপায় কি বের হবে, এই নিয়েই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।



