Bengal Liberty
বাংলাদেশ থেকে সূচনা, তার পর ধীরে ধীরে(Pakistan Gen Z Protest) নেপালে বাজিমাত। অবশেষে ভারতের রাজনীতিতেও থাবা বসিয়েছিল বহুচর্চিত ও বহুল বিতর্কিত ‘জেন-জি’ আন্দোলন। এর পর কি পরবর্তী লক্ষ্য পাকিস্তান? এই চিন্তাতেই শেহবাজ শরিফের কপালে ভাঁজ পড়ছে বলে সূত্রে খবর।

শেষের পথে বর্তমান সরকার(Pakistan Gen Z Protest)
শেহবাজ শরিফের সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্ন ও বাসস্থানের মতো মানুষের অতি প্রয়োজনীয় মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস উঠছে দেশের সাধারণ জনগণের।
তার ওপর কর্মসংস্থান প্রায় শূন্য, নেই কোনো বিদেশি বিনিয়োগ। প্রতি মুহূর্তে ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তান। এর পাশাপাশি, প্রতিনিয়ত পাক অধিকৃত কাশ্মীরে (PoK) গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ প্রদর্শন চলছে। এই সবকিছুর মধ্যেই এবার পাকিস্তানের তরুণ সমাজ রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
আন্দোলন রুখতে নয়া কৌশল(Pakistan Gen Z Protest)
জানা গেছে, এই আন্দোলন রুখতে তরুণ শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন প্রলোভনমূলক সামগ্রী তুলে দেওয়ার কথা ভাবছিল বর্তমান সরকার।কিন্তু কোনো প্রলোভন দেখিয়ে যে জেন-জি আন্দোলন আটকানো যাবে না, তা প্রায় নিশ্চিত। ভারতের নিট (NEET) আন্দোলনের উদাহরণ টেনে বলা যায়—শিক্ষার্থীদের আন্দোলনের চাপ ও পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কড়া জবাবের মুখোমুখি হতে হয়েছিল। তাই শেষ পর্যন্ত পাকিস্তান সরকার এই ‘জেন-জি’ আন্দোলন রুখতে পারবে কি না, সেটাই এখন দেখার। আবারও কি উত্তাল হবে ইসলামাবাদ? ফের কি সময়ের আগেই পদত্যাগ করতে বাধ্য হবেন আরও এক পাক প্রধানমন্ত্রী? এই নিয়েই এখন জোর জল্পনা চলছে।
আরও খবর



