Russia Ukraine War
Russia Ukraine War

Russia Ukraine : রাজধানী কিয়েভে হামলার পরেই রাশিয়ার মস্কোতে জোরদার হামলা চালাল ইউক্রেন!

Bengal Liberty

ইউক্রেনের রাজধানী কিয়েভে(Russia Ukraine) রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ব্যাপক ড্রোন হামলা শুরু করে। ইউক্রেনের এই পাল্টা আক্রমণে মস্কো ও তামবভ অঞ্চলে ৯ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।

Advertisement
Advertisement

রাশিয়ার হামলা(Russia Ukraine)

কিয়েভে রাশিয়ার ওই হামলায় প্রায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যাতে অন্তত একজন নিহত ও ১৬ জন আহত হন।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র ও ১২৫টি ড্রোন ব্যবহার করে।

ইউক্রেনের পাল্টা আক্রমণ(Russia Ukraine)

এর প্রতিক্রিয়ায় ইউক্রেন মস্কো এবং এর আশপাশের অঞ্চলে ৩৭০টিরও বেশি ড্রোন পাঠায়।রুশ প্রশাসন জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

Advertisement
Advertisement

ক্ষয়ক্ষতি(Russia Ukraine)

রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর গুদাম এবং ইলেকট্রোস্টাল ও নোগিনস্কের জ্বালানি ডিপোতে ড্রোন আঘাত হানে, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের এই দূরপাল্লার হামলার মূল লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরির সঙ্গে যুক্ত লজিস্টিক ও জ্বালানি স্থাপনা ধ্বংস করা।

নেপথ্যে কোন রহস্য(Russia Ukraine)

১,৬০০ দিন অতিক্রম করে গেলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কোনো নিস্পত্তি হয়নি। এখানে প্রশ্ন উঠছে, ইউক্রেনের মতো ছোট দেশ কীভাবে রাশিয়ার বিরুদ্ধে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, কোনো না কোনো রাষ্ট্র ইউক্রেনকে নিয়মিত সহযোগিতা করছে।

Russia Ukraine
Russia Ukraine

আমেরিকার ভূমিকা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। রাশিয়াকে কৌশলগতভাবে দুর্বল করা গেলে বিশ্ব তেলের বাজারে দেশটির আধিপত্য কমতে পারে। সেই সুযোগকে কাজে লাগানোর জন্যই কি পরোক্ষভাবে ইউক্রেনকে সহযোগিতা করা হচ্ছে? এই বিষয়কে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury