Bengal Liberty: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে এমনটাই দাবি করলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী

নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষ এবং লক্ষ লক্ষ সমর্থক শেখ হাসিনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বর্তমান মুহাম্মদ ইউনূস সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার পাশাপাশি অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে। অতীতে জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশের বেশি থাকলেও বর্তমানে তা কমে ২.২ শতাংশে দাঁড়িয়েছে বলে তাঁর দাবি।

মোহাম্মদ আলী সিদ্দিকী আরও জানান, দেশে বিদেশি বিনিয়োগ বন্ধ রয়েছে এবং নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পে ধস নামায় ৩০ লাখেরও বেশি মানুষ কাজ হারিয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ নারী। বর্তমান সরকারের সঙ্গে শেখ হাসিনার আমলের তুলনা করে দেশের সাধারণ মানুষ এখন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবি তুলছেন বলে জানান তিনি।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/05/asmita-dey-commonwealth-games/


