Bengal Liberty: আমেরিকার আইনসভায় রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি নতুন বিল পাস হওয়ার পরই ভারতজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিলের জেরে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর বা শুল্ক চাপানো হতে পারে। আর এই ইস্যুতেই নরেন্দ্র মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা পবন খেরা। তাঁদের প্রশ্ন, ভারত কি আদৌ আর স্বাধীন দেশ হিসেবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে?
কী এই মার্কিন বিল এবং কেন বিতর্ক? (US sanctions bill)
আমেরিকার সেনেটে সম্প্রতি একটি বিল পাস হয়েছে, যার পোশাকি নাম ‘রাশিয়া স্যাংশনস বিল’। মূলত যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস কেনে, তাদের উপর চাপ সৃষ্টি করতেই এই বিল আনা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে ভারত ও চিন-সহ শীর্ষস্থানীয় পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে।

অরবিন্দ কেজরিওয়ালের আক্রমণ (US sanctions bill)
আমেরিকার এই পদক্ষেপের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার আমেরিকার কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। তাঁর দাবি, আমেরিকা যা বলছে, প্রধানমন্ত্রী মোদি অন্ধের মতো সেটাই মেনে নিচ্ছেন। দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নানা ছোট-বড় সিদ্ধান্তেও আমেরিকা নাক গলাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কেজরিওয়ালের মতে, এর ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
আরও খবর

কংগ্রেস নেতা পবন খেরার প্রশ্ন (US sanctions bill)
একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা পবন খেরার গলাতেও। প্রয়াগরাজে এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, “ভারতকে দেখে কি আপনাদের মনে হয়, দেশটা সত্যিই স্বাধীন?”
তাঁর অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনবে কি না, তা নিয়েও অন্য দেশগুলির প্রবল চাপ ও ‘ব্ল্যাকমেলের’ শিকার হতে হচ্ছে। যারা নিজেদের ‘বিশ্বগুরু’ বলে দাবি করে বেড়ায়, তাদের মুখে দেশের স্বার্থ রক্ষার কথা মানালেও বাস্তবে তারা আন্তর্জাতিক চাপের কাছে নতজানু হয়ে পড়েছে বলে কটাক্ষ করেন পবন খেরা।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/08/himachal-accident/


