Bengal Liberty
গত ২৮ ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যের মাটিতে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। ইরানের(Usa Iran)সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর রণহুঙ্কারের মেজাজে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পরপর হামলা চালায় ইরান। হামলার পরেই আমেরিকার তরফ থেকেও পাল্টা হামলা চালানো হয়। যুদ্ধের তীব্রতার মধ্যেই কথার বুলিও শোনা যায় রাষ্ট্রপ্রধানদের মুখে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত দাবি ছিল, কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে হারিয়ে দেওয়া হবে। কিন্তু কথার পর মাসের পর মাস পেরিয়ে গেলেও উত্তেজনা এক মুহূর্তের জন্যও কমেনি, উল্টে তা আরও বৃদ্ধি পেয়েছে। একাধিক শান্তি বৈঠক ও চুক্তির পরেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি। বেনজির ভাবে হরমুজ প্রণালীতেও মার্কিন সেনার তৎপরতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এরই মাঝে দীর্ঘ এক মাসের বিরতির পর ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা শুরু হয়েছে।
বিরতির পর আবারও হামলা(Usa Iran)
জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের দাবি, মার্কিন বাহিনীর লরাক দ্বীপে হামলার জবাবেই জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত কিং হুসেইন ও আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে জর্ডানের তরফে জানানো হয়েছে, হামলায় ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এখনও পর্যন্ত জর্ডানের হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, তার কোনও নির্দিষ্ট ও নির্ভরযোগ্য সংখ্যা প্রকাশ করা হয়নি। তাই এই মুহূর্তে হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আরও খবর

লরাক দ্বীপে মার্কিন হামলা, পাল্টা জবাব ইরানের(Usa Iran)
অন্যদিকে, ৩০ অগস্ট মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর লরাক দ্বীপে ইরানের দুটি রকেট উৎক্ষেপণকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ওই উৎক্ষেপণ ব্যবস্থাগুলি থেকে সমুদ্রপথে মাইন ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রায় এক মাস পর ইরানের মাটিতে এটিই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। এই হামলার পরেই পাল্টা জবাব দেয় ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, লরাক দ্বীপে মার্কিন হামলায় সেনা ও সাধারণ নাগরিকদের মধ্যে হতাহত হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি।
ফের কি জ্বলবে যুদ্ধের আগুন(Usa Iran)
এর আগে টানা ১৩ দিন ইরানে মার্কিন হামলার পর দীর্ঘ এক মাস তুলনামূলক বিরতি ছিল। কিন্তু সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর ফের একবার ক্ষমতার দখলের লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা রয়েছে।এমনিতেই অপরিশোধিত তেল ও জ্বালানির বাজারে যুদ্ধের কারণে অস্থিরতা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়লে তার প্রভাব বিশ্ববাজারেও পড়তে পারে। শেষ পর্যন্ত যুদ্ধের সমস্ত চাপ সাধারণ মানুষকেই ভোগ করতে হয়।এরপর কোন দিকে যাবে পরিস্থিতি? যুদ্ধ পরিস্থিতি কি আরও ভয়ঙ্কর রূপ নেবে, নাকি ফের কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমবে? এই নিয়েই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।



