Agnimitra Paul Inspecting Ganga Ghats Ahead of Kali Puja Immersion and Chhath Puja
Agnimitra Paul Inspecting Ganga Ghats Ahead of Kali Puja Immersion and Chhath Puja

কালীপুজোর ​বিসর্জন ও ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গার ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা

​কলকাতা: আসন্ন ছট পুজো এবং কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গঙ্গার ঘাটগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে এক বিশেষ পরিদর্শন চালানো হলো। বুধবার আউটরাম ঘাট থেকে ভেসেলে চেপে ১২টি ঘাট পরিদর্শন করেন। কলকাতা পুরসভার অধীনস্থ যে সমস্ত ঘাটে প্রতিমা বিসর্জন এবং ছট পুজোর আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই সমস্ত ঘাটগুলি একে একে ঘুরে দেখেন পরিদর্শকরা।
​পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী উমেশ রাই, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং কলকাতা পুরসভার প্রতিনিধি হিসেবে স্মিতা পান্ডে সহ অন্যান্য আধিকারিকরা।
​সকাল প্রায় প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই পরিদর্শন পর্ব চলে। ঘাটগুলির পরিকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়।
​প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের যাতে কোনো রকম হয়রানি বা ভোগান্তির শিকার না হতে হয়, তা নিশ্চিত করাই এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য। মানুষ যাতে নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে মা দুর্গার বিসর্জন সম্পন্ন করতে পারেন এবং একই সাথে নিষ্ঠার সঙ্গে ছট পুজো পালন করতে পারেন, সেই বিষয়ে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের সুবিধার্থে ঘাটগুলির ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।