Kolkata Metro
Kolkata Metro

Kolkata Metro: স্বাধীনতা দিবসের ছুটিতে বন্ধ অরেঞ্জ লাইন! বাকি রুটগুলিতে কেমন চলবে মেট্রো?

Bengal Liberty: আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর চলাচলে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। আগামী ১৫ আগস্ট, ২০২৬ (শনিবার) ছুটির দিনের কথা মাথায় রেখে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রীন লাইনে পরিবর্তিত সময়সূচি ও পরিষেবায় মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রথম এবং শেষ মেট্রোর সময়ের কোনো পরিবর্তন করা হচ্ছে না বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

ব্লু ও গ্রীন লাইনে পরিষেবার বিবরণ (Kolkata Metro)

মেট্রো রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ব্লু লাইনে মোট ১৯৪টি মেট্রো চলাচল করবে, যার মধ্যে ৯৭টি আপ ও ৯৭টি ডাউন সার্ভিস রয়েছে। অন্যদিকে, গ্রীন লাইনে ওই দিন মোট ১৪৮টি (৭৪টি আপ ও ৭৪টি ডাউন) সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই লাইনেই প্রথম ও শেষ মেট্রো ছাড়ার নির্ধারিত সময় আগের মতোই বহাল থাকছে।

Advertisement
Advertisement

অন্যান্য লাইনের আপডেট (Kolkata Metro)

ইয়েলো লাইন: এই লাইনে স্বাভাবিক নিয়মে মোট ৯২টি (৪৬ আপ + ৪৬ ডাউন) মেট্রো চলবে। তবে বিশেষ দিন হওয়ায় ওই দিন পাঁচটি জেনুইন ডিরেক্ট সার্ভিসের পরিবর্তে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চারটি ডিরেক্ট সার্ভিস উপলব্ধ থাকবে। এখানেও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনো বদল নেই।

পার্পল লাইন: পার্পল লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।

অরেঞ্জ লাইন: ছুটির দিন ও স্বাধীনতা উপলক্ষে আগামী ১৫ আগস্ট (শনিবার) অরেঞ্জ লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/13/netaji-statue-vandalised/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury