Mohun Bagan's loss in ISL 2026
Mohun Bagan's loss in ISL 2026

Mohun Bagan’s loss in ISL 2026: ম্যাচে ডমিনেট করেও হারের মুখ দেখতে হলো সবুজ-মেরুন ব্রিগেডকে

Bengal Liberty, কলকাতা ২১ মার্চ ২০২৬: পরপর চারটি ম্যাচে দুরন্ত জয়, তারপর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র। শেষমেশ শুক্রবারের আইএসএল ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হতাশাজনক হারের মুখ দেখতে হলো সবুজ-মেরুন ব্রিগেডকে। দলের গেমপ্ল্যান, স্ট্র্যাটেজি—সব কিছুই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দলকে সুযোগ তৈরি করেও ব্যর্থ ম্যাকলারেন, কামিন্সরা। দায়সারা ফুটবল প্রদর্শনীতে রেগে আগুন মোহনবাগান সমর্থকরা (Mohun Bagan’s loss in ISL 2026)।

কেন এত রক্ষণাত্মক ফুটবল খেলো সের্গিও লোবেরার ছেলেরা? ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ৩ পয়েন্ট তুলতে ব্যর্থ সবুজ-মেরুন ব্রিগেড।

অন্যদিকে খারাপ খেলেও পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল পেত্র ক্রাতকির দল। কঠিন প্রতিপক্ষকে হারিয়ে আবারও প্রমাণিত হলো ফুটবলে গোলই শেষ কথা।

আরো পড়ুন:- Dhurandhar 2 Leak Pakistan: পাকিস্তানে ‘ধুরন্ধর ২’-এর জাল ভার্সান লিক, রণবীর-আদিত্যর ছবি নিয়ে পাকিস্তানে তুঙ্গে উন্মাদনা

Mohun Bagan's loss in ISL 2026
Mohun Bagan’s loss in ISL 2026

নওফালের গোলে জয় ছিনিয়ে নিল মুম্বাই (Mohun Bagan’s loss in ISL 2026)

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও খেলায় ধার ছিল না। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ম্যাচের ২৭ মিনিটে জয়সূচক গোলটি তুলে নেন ২৫ বছরের তরুণ খেলোয়ার নওফাল আর এন। সেখানেই কার্যত খেলা শেষ হয়ে যায়।

বাকি ৬৩ মিনিট যেন শুধু সময় কাটানোর জন্যই ফুটবল খেলছিল দুই দল। প্রথম চার ম্যাচে যে মোহনবাগান আগুন ঝরিয়েছিল, সেই মোহনবাগান যেন পুরোপুরি নিরুদ্দেশ। দলের পারফরম্যান্সে কোচ থেকে সমর্থক—সবাই প্রচণ্ড ক্ষুব্ধ।

Mohun Bagan's loss in ISL 2026
Mohun Bagan’s loss in ISL 2026

পয়েন্টস টেবিলের বর্তমান অবস্থা (Mohun Bagan’s loss in ISL 2026)

আইএসএলের শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থানে ছিল। কিন্তু গত ম্যাচে ড্র এবং আজকের হারের ফলে শীর্ষস্থান দখল করল মুম্বাই সিটি এফসি।

মুম্বাই ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর মোহনবাগান ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পরের ম্যাচে ছন্দে থাকা জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলতে মরিয়া তারা। না হলে লিগ শিরোপা হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রবল।

কি ফলাফল হয় পরের ম্যাচগুলিতে, তার দিকেই তাকিয়ে মোহনবাগান সমর্থকরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury