Panchu Roy
Panchu Roy

Panchu Roy: ইডি দফতরে দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়! সুজিতের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

বেঙ্গল লিবার্টি, কলকাতা:

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের মোড় ঘুরলো অন্যদিকে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে ডাক পড়লো দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। আজ, সোমবার সকালেই তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Panchu Roy)।

অন্যদিকে পুরনিয়োগ মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন সুজিত বসু। সে ক্ষেত্রে তদন্তের স্বার্থে পাঁচু রায়কে সরাসরি সুজিত বসুর মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

Sujit Bose (Panchu Roy) (ED Summon)
Sujit Bose (Panchu Roy) (ED Summon)

সুজিত বসুর নাম ও ১৫০ জনের সুপারিশ তালিকা (Pachu Roy & Sujit Bose)

দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার ঘটনায় যুক্ত ছিলেন সুজিত বসু। তালিকায় কম-বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। ইডির সূত্রে অভিযোগ, এই বিপুল সংখ্যক প্রার্থীদের নাম সুপারিশ করার বিনিময়ে সুজিত বসু অন্যায্য বিপুল অংকের টাকা দাবী করতেন।

গত সোমবারই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল সুজিত বসুকে। সকাল থেকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরার পর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

পাঁচু রায়ের দাবি (Panchu Roy)

পুরনিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই (CBI)-এর জমা দেওয়া চার্জশিটেও পাচু রায়ের নাম রয়েছে। তিনি কোনও টাকা নেননি। তাঁকে কেবল ‘হ্যারাস’ বা হেনস্থা করার জন্যই বারবার ডাকা হচ্ছিল বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন ইডির বিরুদ্ধে। এবার সুজিত বসুর মুখোমুখি বসিয়ে জেরা করলেন ইডি।

আরও পড়ুন: নবান্নে বড় রদবদল! দিলীপ-অশোক-ক্ষুদিরামের ব্যক্তিগত সচিব হলেন ৩ অভিজ্ঞ WBCS আধিকারিক

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury