Bengal Liberty: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা ও মা। আদালতে কী বলতে হবে, তা সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসার আগে থেকে শিখিয়ে দিয়েছিলেন বলে তাঁর দাবি। শুক্রবার শিয়ালদহ আদালতে সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার পর এই নিয়ে তীব্র শোরগোল পড়ে যায়।
ভয় দেখানোর অভিযোগ (RG Kar case)
আদালত থেকে বেরিয়ে নির্যাতিতার বাবা অভিযোগ করেন, সিবিআইয়ের অফিসার সীমা পাহুজা তাঁদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছিলেন। তাঁদের বলা হয়েছিল, এর বাইরে কিছু বললে মূল অভিযুক্তকে আটকে রাখা যাবে না। একইসঙ্গে সিবিআইয়ের আইনজীবী পার্থ দত্ত তাঁদের শিখিয়ে দিয়েছিলেন আদালতে ঠিক কী বলতে হবে। নির্যাতিতার বাবার দাবি, আগে তাঁদের কোর্ট রুমে ঢুকতেই দেওয়া হয়নি, চলতি বছরের ১১ই জানুয়ারি তাঁরা প্রথম এজলাসে ঢোকেন।

তিনজনকে তদন্তে আনার দাবি (RG Kar case)
নির্যাতিতার পরিবারের আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে— এই তিনজনকে কেন তদন্তের বাইরে রাখা হচ্ছে? সিবিআই কোনও অনুসন্ধান না করেই কেন এঁদের ছাড় দিচ্ছে? যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই তিনজনের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
আরও খবর

মা ও বিধায়কের বয়ান (RG Kar case)
নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ঘটনার দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানান। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর পর তাঁদের সাড়ে ৩ ঘণ্টা মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। অপরাধস্থলে তখন বড় বড় আইপিএস অফিসার ও বহিরাগতদের থিকথিকে ভিড় ছিল। ক্রাইম সিনে উপস্থিত থাকা প্রত্যেকেই অপরাধী বলে তিনি দাবি করেন। আরজি করের এক অধ্যাপকের ভূমিকা নিয়েও তিনি আদালতে প্রশ্ন তোলেন। এর পাশাপাশি নির্যাতিতার বাবা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কন্যাকে নিয়ে বড় বা ছোট পর্দায় কোনও সিনেমা করা যাবে না, কারণ আদালতের এই বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।


