Supreme Court WB DA Verdict
Supreme Court WB DA Verdict

নির্বাচনের মুখে বড় ধাক্কা রাজ্যের, (Supreme Court WB DA Verdict) ৩১ মার্চের মধ্যে অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া DA মেটানোর ‘সুপ্রিম’ নির্দেশ

Bengal Liberty Desk, ৫ ফেব্রুয়ারি, দিল্লি: নির্বাচনের আগে DA মামলায় বড় ধাক্কা রাজ্যের (Supreme Court WB DA Verdict)। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলার আজ, বৃহস্পতিবার রায় ঘোষণা হল সুপ্রিম কোর্টে (Supreme Court WB DA Verdict)। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানিতে পুরনো রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে (Supreme Court WB DA Verdict)। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে এই নির্দেশ মানতে হবে (Supreme Court WB DA Verdict)।

Supreme Court WB DA Verdict
Supreme Court WB DA Verdict

বকেয়া DA দেওয়ার ৭৫ শতাংশ বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court WB DA Verdict)। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। ২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র যে আরও ৭৫ শতাংশ বাকি থাকবে, সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি (Supreme Court WB DA Verdict)। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী DA রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার (Supreme Court WB DA Verdict)।

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানিতে (Supreme Court WB DA Verdict) রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী পিএস পাটোয়ালিয়া সওয়াল করেছিলেন, DA সব সময় কনজিউমার প্রাইজ ইনডেক্সের উপর নির্ভর করে (Supreme Court WB DA Verdict)। কেন্দ্র সেই অনুযায়ী বছরে দু’বার DA দেয়। রাজ্য সরকারও আগে দিত। কিন্তু বিগত কয়েক বছরে রাজ্য সেই নিয়ম মেনে DA না দেওয়ার জন্যই একটা বিস্তর ফারাক তৈরি হয়ে গিয়েছে (Supreme Court WB DA Verdict)। রাজ্য ইচ্ছেমতো সামান্য DA দেওয়ার ফলে বড় ফাঁক তৈরি হয়েছে (Supreme Court WB DA Verdict)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury