India DA Increase 2026
Bengal Liberty, Kolkata: রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) মামলার রায় আগামীকাল অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে খবর, সকাল ১১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে এই গুরুত্বপূর্ণ রায় শোনানো হবে (Supreme Court DA verdict)।
মামলার চূড়ান্ত শুনানি হবে আগামীকাল: (Supreme Court DA verdict)

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে চলা এই মামলার চূড়ান্ত শুনানি হবে আগামীকাল। ফলে আজ রায়ের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা ও আশার পরিবেশ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে নিয়মিত কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটাই কম ডিএ পাচ্ছেন বলে অভিযোগ তাঁদের তরফ থেকে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এবং আগামীকাল সেই মামলাতেই এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত।
এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের সরকারি কর্মচারী মহল।
