Delhi Pollution
আজ থেকে দিল্লিতে শুরু দূষণ নিয়ন্ত্রণ বিধি

আজ থেকে দিল্লিতে শুরু দূষণ নিয়ন্ত্রণ বিধি

Bengal Liberty : রবিবার ১ নভেম্বর থেকেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিল দিল্লি সরকার। সিএনজি চালিত ও ইলেকট্রিক গাড়ি ছাড়া যে সব গাড়ির দিল্লির বাইরে রেজিস্ট্রেশন রয়েছে, সেই সব গাড়ি দিল্লিতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। শুধু গাড়ি চলাচলের ক্ষেত্রেই নয়, দূষণ নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে পার্কিং চার্জ, কমানো হয়েছে অফিসে হাজিরা দেওয়ার মাত্রা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ চালু থাকবে।

সম্প্রতি দিল্লি সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, দূষণ নিয়ন্ত্রণ বিধি ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্য স্পেশাল টিম থাকবে। সেই সঙ্গে থাকবে নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা ও এআই পরিচালিত কমান্ড অ্যান্ড ককন্ট্রোল সেন্টার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আবেদন জানিয়েছেন, যে সব জায়গায় নির্মাণ কাজ চলছে সেখানে যেন দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে চলা হয়। বিশেষ করে কোনও বাড়ি ভাঙার ক্ষেত্রে যেন ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি থাকে।

সেই সঙ্গে সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে, যে সব যানবাহন চন্ডীগড়, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ বা হরিয়ানার কোথাও যাচ্ছে, তারা যেন দিল্লিতে সরাসরি ঢোকার পরিবর্তে রাজধানীর চারপাশে থাকা এক্সপ্রেসওয়ে অর্থাৎ ইস্টার্ন ও ওয়াস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে কুণ্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করে। সরকারের তরফে জানানো হয়েছে, দূষণ নিয়ন্ত্রণ বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য একটি টিম থাকবে যারা নির্মাণ কাজ যেখানে যেখানে হচ্ছে, সেখানে যেমন যাবে, আইন মানা না হলে ক্ষতিপূরণ বাবদ চার্জ নেওয়া থেকে শুরু করে আইনগত ব্যবস্থাও নেবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।