'আমার মতো রাজনীতিবিদরা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভাষণ দেন না কেন?' বিতর্কিত প্রশ্ন ডেরেকের
'আমার মতো রাজনীতিবিদরা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভাষণ দেন না কেন?' বিতর্কিত প্রশ্ন ডেরেকের

‘আমার মতো রাজনীতিবিদরা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভাষণ দেন না কেন?’ বিতর্কিত প্রশ্ন ডেরেকের

Bengal Liberty : ‘আমার মতো রাজনীতিবিদরা ভারতের আরও বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন না কেন?’ তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন সমাজমাধ্যমে (X/টুইটার) বিতর্কিত এই প্রশ্নটি তুলেছেন। নিজের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাঁকে বা তাঁর মতো বিরোধী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয় না। পোস্টে ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করেছেন যে, তিনি বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড, ইয়েল এবং কলম্বিয়ার শিক্ষার্থীদের সামনে বক্তব্য রেখে আনন্দ পেয়েছেন। কিন্তু ভারতের খুব কম বিশ্ববিদ্যালয়েই তিনি কথা বলার সুযোগ পেয়েছেন। অসন্তোষ প্রকাশ করে এমনটাই দাবি করেছেন তিনি।


এক্ষেত্রে অবশ্য তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, “সহজ উত্তর। আমন্ত্রণ জানানো হয়নি!” একইসঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিতেও পিছিয়ে যার ডেরেক। “বিকল্প মতামত তুলে ধরার জন্য রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে কি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো ভয় পাচ্ছে বা ইতস্তত করছে?” সরাসরি প্রশ্ন তাঁর। এদিকে ডেরেক এমন সময় এই মন্তব্যটি করেছেন, যখন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আমেরিকা সফর এবং সেখানে কলম্বিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণ ও মতবিনিময় নিয়ে ভারতের রাজনীতিতে জোর বিতর্ক তূঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।