Devendra nath Mahto
Devendra nath Mahto

Devendra nath Mahto : “আমাদের সবার দাবি এক…” ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বৈঠকের আগে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো

Bengal Liberty : নাম নয়, লড়াইটাই বড়। দেশের দুই প্রান্তে যেন একই সুর। একদিকে লাদাখের সোনম ওয়াংচুক। অন্যদিকে ঝাড়খণ্ডের দেবেন্দ্রনাথ মাহাতো (Devendra nath Mahto)। দু’জনের লড়াইয়ের জায়গা আলাদা হলেও দাবি এক। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাই স্বচ্ছতা। সেই দাবিতেই প্রায় সাত দিন ধরে অনশনে দেবেন্দ্রনাথ। এবার ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো শনিবার জানিয়েছেন, একটি নির্ধারিত প্রতিনিধি দল ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য সার্কিট হাউসে যাবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনার টেবিলে যেই থাকুন না কেন, পরীক্ষার্থীদের দাবি একই থাকবে (Devendra nath Mahto)।

Devendra nath Mahto
Devendra nath Mahto

কী বললেন দেবেন্দ্রনাথ? (Devendra nath Mahto)

ঝাড়খণ্ডে ১৪তম JPSC সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রতিবাদ শুরু হয়। গত ৫ জুলাই ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। এরপর থেকেই স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে পড়ুয়ারা দিন-রাত ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলছে অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভও। আন্দোলনকারীদের মূল দাবি, ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) কম্বাইন্ড সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (PT) বাতিল করতে হবে। পাশাপাশি গোটা নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা ও বিস্তারিত তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।

শনিবার দেবেন্দ্রনাথ বলেন, “আমাদের জানানো হয়েছে, সকাল ১০টায় সার্কিট হাউসে গিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। অন্য ছাত্ররা যখন সরকারের সঙ্গে দেখা করেছিল, তখনই যদি সরকার আমাদের দাবি মেনে নিত, তাহলে আমাদের আর যাওয়ার প্রয়োজন হত না। আমাদের মধ্যে কতজন সরকারের সঙ্গে দেখা করতে গেল, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সবার দাবি এক। সেই দাবিগুলি পূরণ করতেই হবে।”

Advertisement
Advertisement

সোনমের পথে দেবেন্দ্রনাথ (Devendra nath Mahto)

বয়স প্রায় ৩৫। রাঁচির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে উচ্চশিক্ষা শেষ করেন দেবেন্দ্রনাথ মাহাতো। সংস্কৃত ও কুড়মালি-সহ একাধিক ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। হাজারিবাগ থেকে করেছেন বি.এড-ও। তবে চাকরির পথে হাঁটেননি তিনি। বেছে নিয়েছেন সমাজের জন্য কাজ করার পথ।২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা বা জেকেএলএমের হয়ে সিল্লি আসনে প্রার্থীও হয়েছিলেন। জয় আসেনি। কিন্তু মানুষের পাশে থাকার লড়াই থামেনি। সম্প্রতি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা। রাঁচির স্টেডিয়ামে শুরু হয় বিক্ষোভ। সেই আন্দোলনের পাশে দাঁড়ান দেবেন্দ্রনাথ। পড়ুয়াদের দাবিকে জোরালো করতে শুরু করেন অনশন। তাঁর দাবি স্পষ্ট-অভিযুক্ত পরীক্ষা বাতিল করতে হবে। পাশাপাশি গোটা পরীক্ষা ব্যবস্থার বিস্তারিত তদন্ত করতে হবে। দেবেন্দ্রনাথের কথায়, সরকার এবং কমিশন, দুই পক্ষের ভূমিকা নিয়েই ক্ষোভ রয়েছে পড়ুয়াদের। তাঁদের লড়াই আরও শক্তিশালী করতেই তিনি খাবার ছেড়েছেন।

Advertisement
Advertisement

নীরব আন্দোলনে দুই প্রান্তের ‘ওয়াংচুক’ (Devendra nath Mahto)

দেবেন্দ্রনাথের এই লড়াই পৌঁছে গিয়েছে লাদাখেও। তাঁর পাশে দাঁড়িয়েছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলেছেন তিনি। আন্দোলনের প্রশংসাও করেছেন ওয়াংচুক। তবে দেবেন্দ্রনাথকে একটি পরামর্শ দিয়েছেন ওয়াংচুক। একেবারে জলত্যাগ করে অনশন না করার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্তত জল বা সামান্য তরল পান করার কথা বলেছেন। দু’জনের পথ আলাদা। পরিচিতিও আলাদা। সোনম ওয়াংচুকের আন্দোলন পেয়েছে জাতীয় স্তরে প্রচার। দেবেন্দ্রনাথের লড়াই এখনও অনেকটাই আড়ালে। কিন্তু লক্ষ্য একই-শিক্ষা ও পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা। নাম-যশের পিছনে না ছুটে নিঃশব্দে লড়াই চালিয়ে যাচ্ছেন দেবেন্দ্রনাথ। তাঁর আন্দোলন যেন মনে করিয়ে দিচ্ছে, পরিবর্তনের জন্য সবসময় বড় মঞ্চের প্রয়োজন হয় না। কখনও কখনও একটি দৃঢ় দাবিই হয়ে উঠতে পারে গোটা ছাত্রসমাজের কণ্ঠস্বর।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/08/india-bangladesh/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury