Gyanesh Kumar
Gyanesh Kumar

নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি জ্ঞানেশ কুমারের

সামিল হয়েছে একাধিক নাগরিক সমাজ ও গণসংগঠনও। রাজপথের এই নজিরবিহীন আন্দোলনের জেরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোমর বেঁধে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কাজনক রিপোর্টের ওপর ভিত্তি করে মুখ্য নির্বাচন কমিশনারের বর্তমান ‘জেড প্লাস’ নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেইসঙ্গে রাজধানী দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তাবলয় গড়ে তুলতে মোতায়েন করা হচ্ছে ২২১ কোম্পানি আধা সামরিক বাহিনী অর্থাৎ প্রায় ২৩ হাজার অতিরিক্ত জওয়ান। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়, এই তিন রাজ্য থেকে তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অতিরিক্ত আধা সেনার ব্যাটালিয়ন।

দিল্লির সীমানা এলাকা, কেন্দ্রীয় সরকারি কার্যালয় এবং নির্বাচন কমিশন অফিসের আশপাশে বিপুল সংখ্যক সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে সিইসি-র পদত্যাগের দাবিতে বিরোধীদের তুঙ্গে ওঠা আন্দোলনের মোকাবিলায় রাজধানী দিল্লিকে কার্যত নিশ্ছিo নিরাপত্তার দুর্গ বানিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

প্রশাসন সূত্রের খবর, নির্বাচন কমিশনারদের নিরাপত্তায় স্বাভাবিক নিয়মেই ‘জেড প্লাস’ ক্যাটাগরির সুরক্ষা মেলে। যার অধীনে মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক সশস্ত্র প্রহরীদের নজরদারিতে থাকেন। তবে বর্তমানের তপ্ত রাজনৈতিক আবহ ও লাগাতার কমিশন অভিযানের কর্মসূচি বিবেচনা করে সিইসি জ্ঞানেশ কুমারের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

রাজপথে আন্দোলনকারীদের সম্ভাব্য বিক্ষোভ বা অনভিপ্রেত ঘটনা এড়াতেই এই আগাম সতর্কতা। একদিকে সিইসি-র পদত্যাগের দাবিতে রাজনৈতিক দলগুলির মিছিল, অন্যদিকে নাগরিক সংগঠনগুলির লাগাতার ধরণা, এই সব মিলিয়ে দিল্লিতে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। বিশেষত, ১০ অক্টোবর থেকে দিল্লির বুকে দীর্ঘমেয়াদি আন্দোলনের ডাক দিয়েছে যুবকেন্দ্রিক নাগরিক মঞ্চ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। অতীতে নিট কেলেঙ্কারি নিয়ে এই সংগঠনের উত্তাল আন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখেই দিল্লি পুলিশের হাত শক্ত করতে তৎপর হয়েছে কেন্দ্র।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।