Jharkhand
Jharkhand

Jharkhand : নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ১৬ দিন ধরে আন্দোলন!

Bengal Liberty

নিয়োগ পরীক্ষায় একের(Jharkhand) পর এক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ঝাড়খণ্ড। দীর্ঘ ১৬ দিন ধরে আন্দোলনে বসেছেন JPSC ও JSSC-র পরীক্ষার্থীরা। সরকারের কাছে একাধিক দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার পুরোপুরি সমাধান না হওয়ায় এবার বড়সড় পদক্ষেপের পথে আন্দোলনকারীরা। সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।

Advertisement
Advertisement

বিধানসভা অভিযানের ডাক(Jharkhand)

সোমবার সকালেই রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। সেখান থেকেই বিধানসভার দিকে মিছিল করার পরিকল্পনা রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মিছিল শুরু হওয়ার কথা। আন্দোলন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য পড়ুয়াদের আবেদন জানিয়েছেন ছাত্রনেতারাও।

বাড়ানো হয়েছে নিরাপত্তা(Jharkhand)

পড়ুয়াদের বিধানসভা অভিযানের আগে রাঁচি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিধানসভা চত্বরের ৭৫০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক স্তরে ব্যারিকেডের পাশাপাশি কাঁটাতারের বেড়াও বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Jharkhand
Jharkhand

সরকারের দাবি বনাম পড়ুয়াদের অভিযোগ(Jharkhand)

আন্দোলনকারীদের অভিযোগ, JPSC ও JSSC-র নিয়োগ পরীক্ষার প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ড সরকারের দাবি, পড়ুয়াদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও আন্দোলন থামেনি।ফলে সরকারের সঙ্গে পরীক্ষার্থীদের সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বিধানসভা অভিযানের পর সরকার ও আন্দোলনরত পরীক্ষার্থীদের মধ্যে ফের আলোচনা শুরু হয় কি না, নাকি পরিস্থিতি আরও জটিল আকার নেয়।

কোথায় সিজেপি(Jharkhand)

পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই একটি প্রশ্ন বারবার উঠে আসছে—কোথায় সিজেপি? পাঞ্জাব ও ঝাড়খণ্ডে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর থেকেই সিজেপি ও অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশও নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।সবার একটাই প্রশ্ন—প্রশ্নফাঁস কি বেছে বেছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই হয়? নিরপেক্ষতার কথা বলা ছাত্র আন্দোলনকারীরা এখন কোথায়? কেন তাঁরা নিশ্চুপ? এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury