Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: টানা ৮ দিন। বিপর্যস্ত ইন্ডিগোর বিমান (Indigo Flight) পরিষেবা। একের পর এক উড়ান বাতিল হয়েছে (Flight Cancelled)। বিমান বাতিলের জেরে চরম সমস্যার মুখে পড়া যাত্রীদের সমস্ত টাকা গত রবিবার রাত ৮টার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইন্ডিগো-কে কেন্দ্রের তরফে। আর এবার ইন্ডিগো বিপর্যয়ের আবহে NDA সাংসদদের বৈঠকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

ইন্ডিগো নিয়ে কী বার্তা প্রধানমন্ত্রীর? (Modi on Indigo)
আজ, মঙ্গলবার NDA-এর সাংসদদের উদ্দেশে মোদি জানিয়েছেন, ‘সরকার দ্বারা লাগু করা নিয়মনীতির জন্য আম জনতার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে।’ প্রধানমন্ত্রীর এই বার্তার কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানালেন, NDA সাংসদদের বৈঠকে বার্তা দিয়েছেন মোদি। রিজিজুর দাবি, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন সরকারের কোনও নীতির জন্য যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। নিয়মনীতির প্রয়োজন। কিন্তু তা কোনও সিস্টেমকে উন্নতির জন্য প্রয়োজন, সাধারণ মানুষের হেনস্থার জন্য নয়।’
আরও খবর
পরবর্তী পদক্ষেপ কী? (IndiGo disaster)
ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে যাত্রী হয়রানি পুরোপুরি শেষ হয়নি এখনও। এই পরিস্থিতিতে বিমান সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে সোমবারই রাজ্যসভায় জানিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। এদিন তিনি আভাস দিয়েছিলেন, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে। তাদের ‘স্লট’ অন্য বিমানসংস্থাকে দেওয়া হবে। তার পরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর ৫ শতাংশ পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের কথাও জানায় কেন্দ্র।


