Bengal Liberty
দেশজুড়ে ছাত্র আন্দোলনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন CPI এর রাজ্যসভার সাংসদ সন্দোষ কুমার পি (Narendra Modi)। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

চিঠিতে সন্দোষ কুমার দাবি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষাব্যবস্থায় দুর্নীতি এবং ভবিষ্যৎ নিয়ে গড়ে ওঠা অনিশ্চয়তার কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই আন্দোলন শুরু হয়েছিল। তাঁর দাবি, এই আন্দোলন কোনও রাজনৈতিক কার্যসিদ্ধির উদ্দেশ্যে নয়, বরং ছাত্রছাত্রীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আন্দোলনের চাপে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কথা তিনি চিঠিতে উল্লেখ করেন।

যুব সমাজকে ভয় দেখানোর প্রচেষ্টা Narendra Modi
চিঠিতে ছাত্রছাত্রীদের হেনস্থা ও ভয় দেখানোর কথা উল্লেখ করে তিনি জানান, ছাত্রছাত্রীদের একাংশকে ভয় দেখানো ও হেনস্থার করা হচ্ছে। তাঁর দাবি, আন্দোলনের বহু ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে বহু ছাত্রকে দিল্লির কনট প্লেসে ঘিরে ধরে হেনস্থা ও ভয় দেখানো হয়েছে। এমনকি RSS কর্মীরা ওই ছাত্রদের বাড়িতে গিয়ে তাঁদের বাবা-মায়ের উপর চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, একদিকে ‘Gen Z’-এর সঙ্গে যোগাযোগের বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে ভিন্নমত প্রকাশকারী তরুণদের হেনস্থা করা হচ্ছে।
আরও খবর

ছাত্রদের ভবিষ্যত সুরক্ষিত করার দাবি
প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে CPI সাংসদ বলেন, অনলাইন ও অফলাইন – দুই ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।


