R. N. Ravi
R. N. Ravi

ফের দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে আর এন রবিকে ?

Bengal Liberty : এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিকে গুরুত্বপূর্ণ কোনও পদে নিয়ে আসতে চলেছে কেন্দ্র। এর আগে ১৯৭৬ সালের কেরল ক্যাডারের এই প্রাক্তন আইপিএস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডেপুটি হিসেবে কাজ করেছেন। এবার তাকে আরও গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হতে পারে, এমনই জল্পনা ছড়িয়েছে। তিনি অজিত দোভালের স্থলাভিষিক্ত হতে পারেন বলে জল্পনা। অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকলে আর এন রবিকে পুনরায় তার সহকারী হিসেবে নিয়োগ করা হতে পারে।

আর.এন.রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলে তার জায়গায় কাকে নিয়ে আসা হবে, তা নিয়েও গুঞ্জন চলছে। তাঁকে পশ্চিমবঙ্গে এমন সময় রাজ্যপাল করে আনা হয়েছিল, তখন সামনেই ছিল বিধানসভা নির্বাচন। তিনি থাকাকালীন বিধানসভা নির্বাচন নির্বিঘ্নেই কেটেছে। তাঁকে নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিতর্ক দানা বাঁধেনি। এর আগে আর এন রবি তামিলনাডুর রাজ্যপাল ছিলেন। ২০১৪ সালে আর এন রবি ছিলেন জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান। ২০১৯ সালে তিনি মেঘালয়ের রাজ্যপাল হন। চিনের বিষয়ে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।