Bengal Liberty : ইন্ডি জোটের সমাবেশ ঘিরে অমিত শাহের কংগ্রেসকে নিশানা করার পরদিনই বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের মেগা সমাবেশের পরেই পাঞ্জাবের রাজনীতিতে দেখা গেল বড়সড় রদবদল। সোমবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঞ্জাবের তিন বিধায়ক—অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক কুনওয়ার বিজয় প্রতাপ সিং, সানৌর কেন্দ্রের বিধায়ক হরমিত সিং পাঠানমাঝরা এবং সমানা কেন্দ্রের বিধায়ক চেতন সিং জৌরমাজরা। দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা।
এই দলবদলের ঠিক আগের দিনই দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশ করেছিল ইন্ডি জোট। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে সেই সমাবেশের দিনক্ষণ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই দলবদলের ঠিক আগের দিনই দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশ করেছিল ইন্ডি জোট। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে সেই সমাবেশের দিনক্ষণ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও খবর
রবিবার চণ্ডীগড়ের এক অনুষ্ঠানে অমিত শাহ অভিযোগ করেন, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার কালো দিনটিতেই ইচ্ছাকৃতভাবে এই সমাবেশের আয়োজন করেছে কংগ্রেস। তাঁর দাবি, এই বিশেষ দিনে সভা করে শিখ সম্প্রদায়ের ক্ষতস্থানে একপ্রকার নুন ছিটিয়েছে কংগ্রেস।
এরই মাঝে সোমবার পাঞ্জাবে আপের তিন বিধায়কের পদ্মশিবিরে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। হরমিত সিং ও চেতন সিং রবিবারই আপের প্রাথমিক সদস্যপদ ছেড়েছিলেন। অন্যদিকে সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং-ও।
বিজেপিতে যোগদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পাঞ্জাব শাখার সভাপতি কেওয়াল সিং ধিলোঁ এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সতীশ পুনিয়া। আপকে কটাক্ষ করে কেওয়াল সিং বলেন, “রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন দলের বিধায়কেরা একের পর এক দল ছাড়ছেন, তার জবাব আপ নেতৃত্বকেই দিতে হবে।”
উল্লেখ্য, ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জিতে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল আপ। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগেই পরপর তিন বিধায়কের পদ্মশিবিরে যোগদান মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন সরকারের ওপর রাজনৈতিক চাপ অনেকটাই বাড়াল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


