Naseeruddin Shah - Annu Kapoor
নাসিরুদ্দিনের মন্তব্যে সরব আরেক বলিউড অভিনেতা

নাসিরুদ্দিনের মন্তব্যে সরব আরেক বলিউড অভিনেতা

Bengal Liberty : সম্প্রতি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সমর্থনে বলতে গিয়ে দিমাগি নকশালদের নিয়ে কথা বলেছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিনের এই ধরনের মন্তব্যকে মেনে নিতে পারছেন না আরেক বলিউড অভিনেতা অন্নু কাপুর। তিনিও পালটা সমালোচনায় সরব হয়েছেন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা অন্নু কাপুর নাসিরুদ্দিনকে নিশানা করে বলেন, ‘তিনি (নাসিরুদ্দিন) হয়ত ভালো বলতে পারেন। কিন্তু আমার সন্দেহ রয়েছে তিনি কতটা দেশের উন্নতির কথা ভাবেন। যে সব মানুষ এই ধরনের মন্তব্য করেন, তাদের আমি বিরোধিতা করি।

আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এখানে যার যেরকম মন্তব্য করার করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু উনি যে মন্তব্য করেছেন, তা সমর্থন যোগ্য নয়।’ শুধু অন্নু কাপুরই নন, সিনেমা নির্মাতা অশোক পণ্ডিতের মুখেও এই বিষয়ে সমালোচনা শোনা যায়। তাঁর মতে, নাসিরুদ্দিন গত এক বছর ধরেই নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। সেই কারণে তিনি খুবই বিস্মিত ও মর্মাহত। তাঁর এই ধরনের ভাষা প্রয়োগ করা উচিত। তিনি যেসব ভাষা প্রয়োগ করছেন, তাতে তাঁকে মানসিক অবসাদগ্রস্ত বলেই মনে হচ্ছে।

সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়াদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে নিজেকে দিমাগি নকশাল বলে সম্মোধন করেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন। সেই সঙ্গে নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়। এবার নাসিরুদ্দিনের এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সিনে দুনিয়াও।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।