Bengal Liberty
দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিনের নিট আন্দোলন ও প্রতিবাদের পর নিজেদের আগামী দিনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) । আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রথম কোর কমিটির বৈঠক ডেকেছেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশজুড়ে সংগঠনের বিস্তার এবং আগামী দিনে জনস্বার্থে কী কী কর্মসূচি নেওয়া হবে, মূলত তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে CJP নেতৃত্ব
তবে CJP কি আগামী দিনে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? সেই সম্ভাবনা অবশ্য সরাসরি খারিজ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, CJP-কে রাজনৈতিক দলে রূপান্তরিত করার কোনও পরিকল্পনা তাঁদের নেই। সাধারণ মানুষের আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেই সংগঠন কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

অভিজিতের কথায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল গঠন কোনও সমস্যার সমাধান নয়। তাঁর অভিযোগ, ভোট ও নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। একইসঙ্গে দলবদল এবং রাজনৈতিক দল ভাঙানোর ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও খবর

উল্লেখ্য, গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিট আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আগামী ৫ অগস্ট CJP-র প্রথম কোর কমিটির বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এখন সেদিকেই নজর।


