এনসিপিআই-এর খুঁটি বাঁধা রয়েছে আরএসএস-এর কাছেঃ সুজন
এনসিপিআই-এর খুঁটি বাঁধা রয়েছে আরএসএস-এর কাছেঃ সুজন

এনসিপিআই-এর খুঁটি বাঁধা রয়েছে আরএসএস-এর কাছেঃ সুজন

Bengal Liberty : উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখোরে বেশ কয়েকটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আচমকা এনসিপিআই-তে পরিবর্তিত হয়েছে। এবার এই নিয়ে সমালোচনায় সরব হলেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শনিবার তিনি এই প্রসঙ্গে বলেন, যারা কিছুদিন আগে তৃণমূল করত, তারা এখন বিজেপি ঘনিষ্ঠ হওয়ার জন্য এনসিপিআই-এর দিকে ঝুঁকছে। তারা না পারছেন তৃণমূলে থাকতে, না পারছেন বিজেপিতে ঢুকতে। তিনি আরও বলেন, মাঝামাঝি তারা একটি অবস্থান নিয়েছেন।

সেটা হল এনসিপিআই। তিনি আরও বলেন, এনসিপিআই-এর ক্ষমতা বৃদ্ধি হচ্ছে বলে গোছের হাবভাব করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ও বিজেপির বিরুদ্ধে তৃণমূল, এই রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার দায়িত্ব ছিল আরএসএস-এর হাতে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে এলেও এখনও সেই ধারা বজায় রয়েছে। তৃণমূল ভেঙ্গে দু’টুকরো হয়ে গেলেও তাদের প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা চলছে রাজ্য রাজনীতিতে। তিনি আরও বলেন, বিজেপি সরকারে থাকলেও তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। তাই বিজেপি বিরোধী হিসেবে কখনও মমতা তৃণমূল, কখনও এনসিপিআই-কে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চলছে। এদের খুঁটি বাঁধা থাকবে আরএসএস-এর কাছে। যখন যেমন প্রয়োজন পড়বে, তাদের ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের অনেক পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে এনসিপিআই-এর হাতে চলে গিয়েছে। তারা দাবি করছে, তারাই এনডিএ’র শরিক। তাদের আসল সুতো রয়েছে আরএসএস-এর হাতে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।