Bengal Vs Kerela
Bengal Vs Kerela

রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার! কেরলকে উড়িয়ে চালকের আসনে ঈশ্বরণরা

। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় নিজেদের দাপট আরও একবার প্রমাণ করে দিল বঙ্গ ব্রিগেড। দিল্লি ও সার্ভিসেসের পর এবার কেরলকে তাদের ঘরের মাঠে কার্যত উড়িয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরণরা। বৃহস্পতিবার কেরলকে ২৮৭ রানে পরাজিত করে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল বাংলা। এর ফলে এলিট গ্রুপ সি-র পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এল বাংলার দল।

ব্যাট হাতে শাহবাজের শতরান, বড় রানের ভিত বাংলার

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াই জমে উঠলেও ব্যাট হাতে বাংলাকে বড় জায়গায় পৌঁছে দেন শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ২০৩ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। পাশাপাশি অঙ্কুর পালের ৬৬ এবং সুমন্ত গুপ্তের ৪৯ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩৫০ রান তোলে বাংলা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে কেরল। মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪টি এবং মহম্মদ শামি ৩টি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ২০৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা।

২০৯ রানের লিড হাতে থাকলেও কেরলকে ফলো-অন করানোর পথে হাঁটেননি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণরা। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ১৯৮ রান তোলে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৭ রান।অন্যদিকে কেরলের হয়ে জলজ সাক্সেনা ৫টি উইকেট তুলে নেন।

ফলে কেরলের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০৮ রান। তবে সেই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কেরল। জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে কেরল। মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪টি এবং মহম্মদ শামি ৩টি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ২০৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা।

২০৯ রানের লিড হাতে থাকলেও কেরলকে ফলো-অন করানোর পথে হাঁটেননি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণরা। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ১৯৮ রান তোলে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৭ রান। অন্যদিকে কেরলের হয়ে জলজ সাক্সেনা ৫টি উইকেট তুলে নেন। ফলে কেরলের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০৮ রান। তবে সেই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কেরল।

দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে, সার্ভিসেসের বিরুদ্ধে ৬০ রানে এবং কেরলের বিরুদ্ধে ২৮৭ রানে জয়। রঞ্জিতে এখনও পর্যন্ত অপরাজিত বাংলার এই ধারাবাহিকতা নিঃসন্দেহে সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

এবার বাংলার পরবর্তী চ্যালেঞ্জ মহারাষ্ট্র। ইডেন গার্ডেন্সে আগামী ম্যাচে সরাসরি জয় তুলে নিতে পারলে নকআউট পর্বের রাস্তা আরও প্রশস্ত হবে অভিমন্যু ঈশ্বরণদের সামনে। গ্রুপ সি-তে শীর্ষস্থান ধরে রেখে এবার কোয়ার্টার ফাইনালের দিকে নজর বঙ্গ ব্রিগেডের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।