FC Goa Vs Chennaiyin FC Review
FC Goa Vs Chennaiyin FC Review

জয় অধরা, মরশুমের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি গোয়া-চেন্নাইয়িনের

Bengal Liberty : ইন্ডিয়ান সুপার লিগের ২০২৬-২৭ মরশুমে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচে শেষ পর্যন্ত জয় অধরাই থেকে গেল দুই দলের। টানটান লড়াইয়ের শেষে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল দুই দলকে। ম্যাচে গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত কেউই পুরো তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে ভরতে পারল না। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসিকে।

প্রথমার্ধে গোলের দেখা নেই

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। অষ্টম মিনিটে এফসি গোয়ার ব্রিসন ফার্নান্ডেজের শট সহজেই আটকে দেন চেন্নাইয়িনের গোলরক্ষক মহম্মদ নওয়াজ। ১১ মিনিটে মহেশন সিংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও একাধিক সুযোগ তৈরি করে চেন্নাইয়িন। ৩৭ মিনিটে ইরফান ইয়াদওয়াডের প্রচেষ্টাও আটকে দেন গোয়ার গোলরক্ষক হৃতিক তিওয়ারি। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ খুলে যায়। ৬৩ মিনিটে গোয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন ইরফান ইয়াদওয়াড। ফলে ১-০ গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। গোল পাওয়ার পর ব্যবধান বাড়ানোর জন্যও চেষ্টা চালায় তারা। ৮২ মিনিটে ফারুখ চৌধুরীর শট আটকে দেন গোয়ার ফুটবলাররা। ম্যাচ তখন চেন্নাইয়িনের দখলে থাকার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল।

৭৫ মিনিটে দেজান দ্রাজিকের শট বাঁচিয়ে দেন নওয়াজ। সেই আক্রমণ থেকে পাওয়া কর্নার থেকেই আসে সমতাসূচক গোল। ৮৮ মিনিটে উঁচু হয়ে উঠে হেডে বল জালে পাঠান গোয়ার অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান। ফলে ১-১ গোলে সমতায় ফেরে এফসি গোয়া। শেষ মুহূর্তে গোল হজম করে স্বাভাবিকভাবেই চাপে পড়ে চেন্নাইয়িন।

FC Goa Vs Chennaiyin FC Review
FC Goa Vs Chennaiyin FC Review

জেতা ম্যাচ হাতছাড়া করা পরার ১৭ অক্টোবর বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে চেন্নাইয়িন। অন্যদিকে ড্র করে আত্মবিশ্বাস বাড়িয়ে ২৮ অক্টোবর দিল্লির বিপক্ষে নামবে গোয়া। কী হবে ম্যাচের ফলাফল সে তো সময় বলবে? কিন্তু প্রথমদিনেই ইন্ডিয়ান সুপার লিগ জমে উঠেছে তা বলাই বাহুল্য। আগামীদিনের আইএসএল কোন নতুন উচ্চতায় পৌঁছায় সেটাই দেখার।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।