Bengal Liberty : বর্ষার শেষলগ্নেও স্বস্তি নেই বাংলার। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপের পরিস্থিতি (Weather Alert)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলে নিম্নচাপের এলাকা তৈরি হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাব ইতিমধ্যেই আবহাওয়ায় পড়তে শুরু করেছে। শুক্রবার থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা। আগামী কয়েক দিনে এই নিম্নচাপের প্রভাবে দুই বঙ্গেই বৃষ্টির দাপট বাড়তে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, এই জেলাগুলিতে দুর্যোগের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া চলার পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি গাছের ডাল ভেঙে পড়া বা বিদ্যুৎ পরিষেবায় সাময়িক বিঘ্নের আশঙ্কাও থাকছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক থাকবে না। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও খবর

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
নিম্নচাপের প্রভাব থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির জেরে কোথাও কোথাও দৃশ্যমানতা কমতে পারে এবং রাস্তাঘাটে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে ফের সক্রিয় হতে চলেছে বাংলার বর্ষা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/29/ritabrata-on-kunal/


