বেঙ্গল লিবার্টি, কলকাতা:
মে মাসের মাঝামাঝি সময়ে এসে রাজ্যের আবহাওয়ায় বড়সড় রদবদল। কোথাও কাঠফাটা রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তি, আবার কোথাও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (weather update)। দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া।

কলকাতার আবহাওয়া (weather update)
আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলার বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। বিকেলের দিকে শহরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে স্বস্তির পূর্বাভাস
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে (বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম) গরমের দাপট কিছুটা বজায় থাকলেও বিকালের দিকে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আরও খবর
উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা (weather update)
উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট জারি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙেও দফায় দফায় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


