Bengal Liberty :
ভ্যাপসা গরম থেকে মিলবে শান্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তার জেরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকবে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে।


