Weather Update
Weather Update

Weather Update: বিকেল থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আবহাওয়া

Bengal Liberty: 

আজ মঙ্গলবার থেকে কি ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি কি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে? বিশেষ পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)।

advertisement
advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া Weather Update

আজ ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে তুমুল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায়। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি অংশ এবং ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড থেকে বিহারের কিছু জায়গায় অনুকূল পরিবেশ তৈরী হতে পারে।

Weather Update
Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার থেকে আবার উত্তরবঙ্গে তুমুল দুর্যোগের সম্ভবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গেও আপাতত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury