পুরনো OBC সার্টিফিকেট বাতিল! শিক্ষক নিয়োগে SSC-র বড় সিদ্ধান্ত
পুরনো OBC সার্টিফিকেট বাতিল! শিক্ষক নিয়োগে SSC-র বড় সিদ্ধান্ত

পুরনো OBC সার্টিফিকেট বাতিল! শিক্ষক নিয়োগে SSC-র বড় সিদ্ধান্ত

Bengal Liberty : চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। ২০২৬ সালের ১৮ মে-র আগে তৈরি OBC শংসাপত্র আর নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরনো OBC সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন OBC শংসাপত্র তৈরি করতে হবে।

নিয়োগের বিভিন্ন ধাপে একাধিক যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় প্রার্থীদের। ইন্টারভিউ থেকে শুরু করে নথি যাচাই—প্রতিটি ক্ষেত্রেই নতুন OBC শংসাপত্র দেখাতে হবে। আগে OBC-A এবং OBC-B—এই দুই ভাগে শংসাপত্র দেওয়া হত। পরবর্তী পরিবর্তনের ফলে সেই বিভাজন তুলে দিয়ে OBC শ্রেণির আওতায় নতুন নিয়ম কার্যকর হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের ১৮ মে-র আগে ইস্যু হওয়া পুরনো OBC-A এবং OBC-B সার্টিফিকেট নিয়োগের ক্ষেত্রে আর গ্রহণ করা হবে না।

অর্থাৎ, যাঁদের কাছে পুরনো শংসাপত্র রয়েছে, তাঁদেরও নতুন নিয়ম মেনে ফের সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। শুধু নতুন চাকরিপ্রার্থী নন, নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় যাঁদের নথি যাচাই বা ইন্টারভিউ এখনও বাকি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, রাজ্যে OBC সংরক্ষণের হার নিয়েও পরিবর্তন এসেছে। আগে নিয়োগের ক্ষেত্রে ১৭ শতাংশ সংরক্ষণের কথা থাকলেও নতুন ব্যবস্থায় তা কমে ৭ শতাংশ হয়েছে। এর প্রভাব পড়েছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও। নতুন সংরক্ষণ নীতির জেরে প্রায় সাড়ে আট হাজার চাকরিপ্রার্থীর নিয়োগের সমীকরণ বদলে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

সব মিলিয়ে, আগামী নিয়োগ প্রক্রিয়ায় OBC সংরক্ষণের সুবিধা পেতে হলে নতুন নিয়ম অনুযায়ী শংসাপত্র তৈরি করাই এখন প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।