Canning Police
Canning Police

Canning Police: ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা-সহ গ্রেফতার তৃণমূল বুথ সভাপতি, উদ্ধার দুই বন্দুক ও চার কার্তুজ

 

Bengal Liberty

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক (Canning Police)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমা উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতিকে। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি বলে পুলিশ সূত্রে খবর।

Canning Police
Canning Police

পুলিশের অভিযান

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে আলাউদ্দিন তরফদারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাড়ি থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, চারটি তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে সোমবার আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না।

পুলিশের দাবি, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সম্ভাব্য ব্যবহার এবং ধৃতের সঙ্গে অন্য কোনও ব্যক্তির বা চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেই দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury