Bengal Liberty : মহাজাতি সদনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়া হয় (CM Suvendu Adhikari)। এদিন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার উন্নয়ন ও মানুষের কল্যাণই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। ভবানীপুর কেন্দ্রের মানুষের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশ্বাস দেন, এলাকার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। নিজেকে সাধারণ মানুষেরই একজন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সবাই নির্ভয়ে থাকবেন এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কোনও শক্তির স্থান নেই। পাশাপাশি তিনি বলেন, দেশে থাকতে হলে প্রত্যেকেরই “বন্দেমাতরম” বলার মানসিকতা থাকা উচিত (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর বার্তা, “দেশ আগে!” (CM Suvendu Adhikari)
মহাজাতি সদনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁদের আশীর্বাদেই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গের ইতিহাস, দেশভাগ এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে রক্ষা পেয়েছিল। এদিন সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং জনমিতির পরিবর্তনের বিষয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের তোষণনীতির কারণে রাজ্যের ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশবিরোধী শক্তির কোনও স্থান নেই এবং দেশের স্বার্থই সবার আগে। বাংলার উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং জাতীয়তাবোধকে আরও শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/06/suvendu-adhikari-112/


