Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: নামাজ বন্ধ করে যোগা করতে এসেছে কত বড় যোগী! মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

Bengal Liberty

২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস পালনে কলকাতার রেড রোডে উপস্থিত হয়েছিলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যজুড়ে পালিত হয়েছিল যোগা দিবস। রেড রোডে যোগা দিবস পালন হলেও নামাজের অনুমতি মিলেছিল না (Mamata Banerjee)। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পালিত হয়েছিল ঈদ। প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রীকে শহীদ দিবসের মঞ্চ তোপ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার।

Mamata Banerjee
Mamata Banerjee

নামাজের ফলে বহু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে। রেড রোড বন্ধের ফলে যাতায়াতের সমস্যায় ভুক্তভুগি ছিল বহু সাধারণ মানুষ। কিন্তু এই বছরের চিত্রটি সম্পূর্ণই আলাদা ছিল। ব্রিগেডের ময়দানে পালিত হয়েছিল ঈদের নামাজ। এমনকি যোগা দিবস পালনে এই রেড রোডকে বেছে নেওয়া হয়েছিল কিছুক্ষন সময়ের জন্য। খোদ প্রধানমন্ত্রী অনুষ্টানে সাধারণ মানুষের সাথে যোগদান করেছিলেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ” নামাজ বন্ধ করে যোগা করতে এসেছে কত বড় যোগী ”

সরকারে আসতেই প্রনামীর বাক্স চুরি

শহীদ দিবসের মঞ্চ থেকে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথকে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জী। পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসবে বিধায়িকার স্বামীর শেখররঞ্জন দেবনাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

Ratna Debnath
Ratna Debnath

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযোগ ওঠে, মন্দিরের প্রনামীর বাক্স সহ সমস্ত টাকা বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন বিধায়িকার স্বামী। মঞ্চ থেকে ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে রত্না দেবনাথকে দুষলেন মমতা। তিনি জানিয়েছেন, ” সরকারে আসতেই প্রনামীর বাক্স চুরি, সরকারী টাকা যেখানে মন্দিরের কাজে লাগে, সেটা যাচ্ছে বাড়িতে। ”

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury