Oracle layoffs 2026
Oracle layoffs 2026

Oracle layoffs 2026: অর্থবর্ষের শুরুতেই আইটি সেক্টরে ধাক্কা! বিশ্বজুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাই

Bengal liberty Desk, kolkata :

নতুন অর্থ বর্ষের শুরুতেই বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি শিল্পে এলো বড় ধাক্কা Oracle layoffs 2026। কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা – কল্পনার পর, বে এরিয়ার অন্যতম প্রযুক্তি সংস্থা ওরাকেল সকাল ৬ টায় একটি ইমেইল এর মাধ্যমে কর্মীদের ছাঁটাই হওয়ার খবর জানিয়েছে বলে দাবি নিউ ইয়র্ক পোস্টের।

Oracle layoffs 2026
Oracle layoffs 2026

কেন এই গণছাঁটাই? Oracle layoffs 2026

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক এই এন্টারপ্রাইজ সফটওয়্যার জায়ান্টটি একটি বৃহত্তর বৈশ্বিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে প্রায় ১১,০০০-১২,০০০ কর্মী ছাঁটাই করেছে—যা  তাদের মোট কর্মীর প্রায় অর্ধেক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল ওরাকেল? – এই প্রসঙ্গে বিশ্লেষকরা জানিয়েছেন, কোম্পানিটি প্রচলিত এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং অভ্যন্তরীণ কার্যক্রম থেকে সম্পদ সরিয়ে এআই ডেটা সেন্টার তৈরি এবং ক্লাউড পরিষেবা সম্প্রসারণের দিকে পুনর্বন্টন করছে। ফলে এই ছাঁটাইয়ের মাধ্যমে সংস্থা কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করে তা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায়।

Oracle layoffs 2026
Oracle layoffs 2026

ভারতে ব্যাপক প্রভাব Oracle layoffs 2026

বহুজাতিক প্রযুক্তি সংস্থা Oracle-এর সাম্প্রতিক সিদ্ধান্তে প্রায় ৩০,০০০ কর্মী বিশ্বজুড়ে চাকরি হারিয়েছেন। এর মধ্যে ভারতেই প্রভাব পড়েছে প্রায় ১২,০০০ কর্মীর উপর! জানা গেছে, অনেক ক্ষেত্রে কর্মীদের ই – মেল পাঠিয়ে জানানো হয়েছে যে তাঁদের পদ আর প্রয়োজনীয় নয়।এছাড়াও অনেক কর্মী অভিযোগ করে বলেছেন, যে কোন ও পূর্বাভাস ছাড়াই হঠাৎ করেই তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে চাকরি!এই ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম আইটি ছাঁটাই বলে মনে করছেন অনেকেই।

ওরাকেল কর্মীদের পরিণতি কি?

সূত্রের খবর অনুযায়ী, ওরাকল যুক্তরাষ্ট্রে চাকরির প্রথম বছরে চার সপ্তাহের মূল বেতন দেবে এবং এরপর প্রতি বছরের জন্য অতিরিক্ত এক সপ্তাহ করে বেতন দেবে, যা সর্বোচ্চ ২৬ সপ্তাহ পর্যন্ত হতে পারে। শুধুমাত্র সেইসব কর্মচারীরাই এই ধরনের অর্থপ্রদানের জন্য যোগ্য হবেন, যাঁরা গত বছর কমপক্ষে ছয় মাস কাজ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভবিষ্যতের কর্মসংস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

যেখানে, ঐতিহ্যগত সফটওয়্যার চাকরির পরিবর্তে AI-ভিত্তিক দক্ষতার চাহিদা বাড়বে এবং IT সেক্টরে নতুন দক্ষতা অর্জন জরুরি হয়ে উঠবে বলে মনে করছেন তাঁরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury