Bar Council
Bar Council

Calcutta High court : মসজিদের মাইক বন্ধের প্রতিবাদে মিছিল, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

Bengal Liberty : মসজিদ-সহ ধর্মীয় উপাসনাস্থলে লাউডস্পিকার বন্ধ বা খুলে দেওয়ার প্রতিবাদে রাজপথে নামার অনুমতি মিলল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। আগামী ১১ অগস্ট রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। তবে একাধিক শর্তও বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৭৫০ জন মিছিলে অংশ নিতে পারবেন। সকাল সাড়ে ১১টায় মিছিল শুরু করে এক ঘণ্টার মধ্যেই তা শেষ করতে হবে। পাশাপাশি, মিছিল চলাকালীন কোনও ধরনের মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত (Calcutta High court)।

Calcutta High Court
Calcutta High Court

পুলিশের অনুমতি নিয়ে প্রশ্ন আদালতের (Calcutta High court)

ধর্মীয় স্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ১১ অগস্ট মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে।মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, পুলিশ প্রথমে অনুমতি না দিলেও তার কারণ স্পষ্ট করেনি। আদালতও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতির পর্যবেক্ষণ, ৩ অগস্ট অনুমতি চাওয়ার পর শুক্রবার রাতে এসে মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। আগে জানানো যেত বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement

অবশেষে মিলল অনুমতি (Calcutta High court)

রাজ্যের হয়ে এজি সুরজিত মিত্র আদালতে জানান, মামলায় কিছু তথ্য গোপন রাখা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বড় মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। রাজ্যের প্রস্তাব ছিল, ২ হাজারের পরিবর্তে সর্বাধিক ৩০০ জনকে নিয়ে মিছিল করার। পাশাপাশি গড়িয়া বাসস্ট্যান্ড থেকে এসসি মল্লিক রোড হয়ে ইএম বাইপাস পর্যন্ত মিছিলের বিকল্প রুটের কথাও জানায় রাজ্য। তবে মামলাকারী পক্ষের বক্তব্য ছিল, প্রয়োজন হলে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কমানো যেতে পারে। শেষ পর্যন্ত আদালত রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিলের অনুমতি দেয়। তবে ৭৫০ জনের বেশি অংশ নিতে পারবেন না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মিছিল শেষ করতে হবে।

Advertisement
Advertisement

মাইক বিতর্কে রাজ্যের অবস্থান কী? (Calcutta High court)

মসজিদের লাউডস্পিকার জোর করে খুলে দেওয়া হচ্ছে-বিরোধীদের এই অভিযোগ অবশ্য আগেই খারিজ করেছে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, কোনও নির্দিষ্ট ধর্মীয় উপাসনাস্থলকে নিশানা করে এই অভিযান চালানো হচ্ছে না। কলকাতা হাইকোর্টের ২০২০ সালের নির্দেশ কার্যকর করতেই রাজ্যজুড়ে লাউডস্পিকার নিয়ে অভিযান চলছে বলে জানান তিনি।

রাজ্যের দাবি, নিয়ম মেনে শুধু মসজিদ নয়, মন্দির-সহ অন্যান্য ধর্মীয় উপাসনাস্থল থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে। ফলে এই পদক্ষেপ কোনও নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, বরং আদালতের নির্দেশ কার্যকর করার অংশ-এমনটাই স্পষ্ট করেছে সরকার। অন্যদিকে, সেই পদক্ষেপের প্রতিবাদেই এবার রাজপথে মিছিল করার অনুমতি পেল সংগঠনটি। তবে আদালতের শর্ত অনুযায়ী, প্রতিবাদ মিছিল হলেও সেখানে ব্যবহার করা যাবে না মাইক বা লাউডস্পিকার।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/10/ranchi-protest/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury