CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু! কাটমানির গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : বর্ষা আসতে না আসতেই ভেসে গেল মমতার তৈরি সেতু (CM Suvendu Adhikari)। ২৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন দুধিয়া সেতু। তারপর ৮ মাস যেতে না যেতেই বর্ষার শুরুতেই মমতার স্বপ্নের মতোই ভেঙে গেল দুধিয়া সেতু। যার জেরে বন্ধ শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ। এমতাবস্থায় পূর্বতন সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দুধিয়া সেতু তৈরিতে কাটমানি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি উত্তরবঙ্গবাসীকে আশ্বাস দেন আপাতত যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ করাই লক্ষ্য রাজ্য সরকারের (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর বক্তব্য (CM Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে পাহাড়ের বিভিন্ন এলাকায় ছোট-বড় একাধিক ধসের ঘটনা ঘটেছে। দার্জিলিংয়ের লেবং কার্ট রোড এবং মিরিকের গয়াবাড়ি এলাকায় ভূমিধসের খবর মিলেছে। পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেচ দপ্তর-সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিপর্যস্ত এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় সাংসদ রাজু বিস্তা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় এবং কাউকে যাতে ঘরছাড়া হতে না হয়, সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Agnimitra Pal: চালু পুর দফতরের হেল্পলাইন! অভিযোগ জানান টোল-ফ্রি নম্বরে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury