Bengal Liberty : ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তির জল গড়াল থানায়। ঘটনার তদন্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ (Derek O’Brien)। সোমবার দুপুর ১২টায় তাঁকে হাজিরা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে থানায় যাননি ডেরেক। এরপরই তাঁর বাড়িতে গিয়ে নতুন নোটিস দেয় পুলিশ। সেই নোটিস তাঁর বাড়ির এক কর্মী গ্রহণ করেছেন। এবার বুধবার দুপুর ১২টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও থানায় তলব করা হয়েছে (Derek O’Brien)।

কী হয়েছিল ক্যামাক স্ট্রিটে? (Derek O’Brien)
বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে একটি বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার আধিকারিকেরা। পুরসভার দাবি, তৃণমূলের নামাঙ্কিত ওই বিলবোর্ডটি অনুমতি ছাড়াই বসানো হয়েছিল। পাশাপাশি সেটি বিপজ্জনক ভাবে ঝুলছিল বলেও জানায় পুরসভা। সেই কারণেই বিলবোর্ডটি খুলতে গিয়েছিলেন পুরকর্মীরা। অভিযোগ, পুর আধিকারিকেরা পুলিশকে সঙ্গে নিয়ে দফতরে ঢোকার সময় বাধা দেওয়া হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে অভিষেকের অনুগামীদের বিরুদ্ধে। মহিলা পুলিশকর্মীদের হেনস্থা এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও রয়েছে।
এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। একটি অভিযোগ করেছেন পুরসভার এক আধিকারিক। অন্যটি করেছেন পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, মারধর এবং মহিলা পুলিশকর্মীদের হেনস্থার মতো একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর

আদালতে স্বস্তি মেলেনি তৃণমূলের (Derek O’Brien)
ঘটনার পর বিলবোর্ড পুনরায় লাগানোর দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শুক্রবার আইনজীবী কিশোর দত্ত বিষয়টি বিচারপতি রাজা বসু চৌধুরীর নজরে আনেন। মামলা করার অনুমতি দেয় আদালত। তবে এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি সিঙ্গল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই বিলবোর্ড খুলে দেওয়া হয়েছে। তাই এখনই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তৃণমূল যে বিলবোর্ড ফের লাগানোর আবেদন জানিয়েছে, সেই আবেদনও আপাতত গ্রহণ করেনি আদালত। বিচারপতি জানান, মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব পক্ষকে হলফনামা দিতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলে ফের শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/31/abhishek-porel-2/


