Independence Day 2026
Independence Day

Independence Day: স্বাধীনতা দিবসের আগে দেশভাগ স্মরণ দিবস! রাজ্যে দু’দিনের বিশেষ কর্মসূচি

Bengal Liberty

স্বাধীনতা দিবসের আগে দেশভাগের যন্ত্রণা, আত্মত্যাগ ও ঘুরে দাঁড়ানোর ইতিহাস স্মরণে আগামী ১৩ ও ১৪ আগস্ট ‘দেশভাগ স্মরণ দিবস’ পালন করবে রাজ্য সরকার। এই মর্মে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে (Independence Day)। সমস্ত জেলার জেলাশাসকদের কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের চিঠির ভিত্তিতেই এই সিদ্ধান্ত। নবান্নের নির্দেশ অনুযায়ী, দু’দিন জেলার জনবহুল এলাকায় দেশভাগের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের ছবি ও নথি নিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। স্কুল পড়ুয়াদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করা হবে।

Independence Day
Independence Day

১৪ আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদরের ব্যস্ত এলাকায় মোমবাতি মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলে সরকারি আধিকারিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণ করবে জানা গিয়েছে। দু’দিনের কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রতিটি জেলাকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। দেশভাগের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury