Jan Kalyan Shibir
Jan Kalyan Shibir

Jana Kalyan Shibir: সোমবার থেকে শুরু জনকল্যাণ শিবির! চলবে ১৫ থেকে ১৭ জুন

Bengal Liberty: 

সরকারি কর্মূসূচি মানুষের কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নবান্নের (Jana Kalyan Shibir)। আজ, সোমবার থেকে শুরু তিন দিন যাবৎ ‘জন কল্যাণ শিবির’ । প্রাক্তন তৃণমূল সরকারের আমলে দুয়ারে সরকারের মত এই কর্মসূচির পরিকল্পনা হয়েছে। মূল লক্ষ্য হল , সাধারণ মানুষের কাছে সকল সরকারি সুবিধা পৌঁছে দেওয়া, মানুষকে প্রকল্প পেতে সাহায্য করা এবং সরাসরি মানুষের থেকে আবেদন গ্রহণ। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের সকল জেলাম ব্লকে শিবিরের আয়োজন হবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কৃষি বা বিভিন্ন সামাজিক সুরক্ষা যারা পায়নি, সকলেই শিবিরগুলি থেকে সাহায্যপ্রাপ্ত হবে।

Jana Kalyan Shibir
Jana Kalyan Shibir

স্বাস্থ্য ও শিক্ষা: শিবিরগুলি থেকে অসংখ্য মানুষ একাধিক সরকারি সুবিধা লাভ করতে পারবেন (Jana Kalyan Shibir)। চিকিৎসা ক্ষেত্রে প্রাক্তন সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল, কিন্তু বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্যখাতে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সেই সুবিধা দিচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও নাগরিকত্বের ক্ষেত্রে সিএএ (CAA) আবেদনের সুযোগ থাকবে।

Jan Kalyan Shibir
Jan Kalyan Shibir

ভূমি ও শ্রম দফতর:  জমির রেকর্ড মিউটেশন সংক্রান্ত আবেদন করা যাবে। ই-শ্রম, পিএম শ্রম যোগী মানধন, বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা থাকছে শ্রমিকদের জন্য এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ স্কিমের তরফ থেকে।

নারী ও শিশু কল্যাণ:  মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও এবং অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পে আবেদন করা যাবে এই শিবিরগুলি থেকে। অনেকক্ষেত্রে অনলাইনে অসুবিধা থাকায় এই শিবির গুলি থেকে সুবিধা নিতে পারবে রাজ্যবাসী।

আর্থিক ও খাদ্য সুরক্ষা:  প্রধানমন্ত্রী জনধন যোজনা, জীবন জ্যোতি বিমা, সুরক্ষা বিমা ও অটল পেনশন, যুবসাথী, বার্ধক্য ভাতা যোজনার সুবিধা মিলবে। শিবিরে এসে ফর্ম জমা দেওয়ার সুবিধা আছে। খাদ্য সুরক্ষায় পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা এবং পিএম উজ্জ্বলা যোজনার আবেদনও নেওয়া হবে।

 

আজ থেকে শুরু তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরের প্রস্তুতি ও পরিচালনার জন্য রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সূত্রের খবর, যে সকল অঞ্চলে বিজেপি স্থান পায়নি, সেই জায়গার জেলাশাসক সাধারণ মানুষকে সাহায্য করবে সরকারি সুবিধা পেতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জনকল্যাণ শিবির, সাধারণ মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury