ashok dinda
ashok dinda

নিজেকে নিজেই প্রার্থী ঘোষণা দিন্দার, কড়া সমালোচনা দলের আন্দোরেই (ashok dinda)

Bengal Liberty: জনসম্মুখে নিজেকে নিজেই প্রার্থী হিসাবে ঘোষণা করলেন অশোক দিন্দা। তবে বিজেপির শীর্ষনেতৃত্বরা এখনও তালিকা প্রকাশ করেনি। তার আগেই নিজেকে আসন্ন বিধানসভার পদপ্রার্থী হিসাবে ঘোষণা, দলের অন্দরে প্রশ্নেই ঝড় তুলেছে।

ashok dinda
ashok dinda

ময়নায় আমি-ই দাঁড়াব:অশোক দিন্দা (ashok dinda)

নির্বাচন শুরু হতে বাকি মাত্র কয়েক মাস। এই অবহে রবিবার ময়নাতে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে অশোক দিন্দা বক্তব্য রাখেন, “৯৯.০০৯ শতাংশ ময়নায় আমি-ই দাঁড়াব।”একইসঙ্গে তিনি আরও বলেন,“গত সাড়ে চার বছর ধরে ময়নায় পড়ে আছি। মানুষের জন্য। দল কাকে দাঁড় করাবে সেটা বলা কঠিন, কিন্তু আমি বলছি, ময়নাতে আবারও নামবে দিন্দার ‘পলিটিক্যাল ইয়র্কার।”

এসআইআর প্রসঙ্গে দিন্দার দাবি, “এই প্রক্রিয়া চললে ৮০ লক্ষ থেকে ১ কোটি নাম বাদ যাবে।আর তৃণমূল শাসনকাল খতম হবে।”যদিও স্থানীয় তৃণমূল অশোক দিন্দার এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury