School Student Death: ডেঙ্গিতে প্রাণ গেল দমদমের ১০ বছরের পড়ুয়ার

Bengal Liberty

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রের (School Student Death)। বুধবার সকালে দমদমের বেদিয়াপাড়ার ১০ বছরের জয়ষ্ণু মজুমদারের মৃত্যু হয়। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল ওই পড়ুয়া। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে হঠাৎই জ্বরের মাত্রা বেড়ে যায়। এরপর রক্ত পরীক্ষা করানো হলে দেখা গিয়েছে, অস্বাভাবিকভাবে কমে গিয়েছে প্লেটলেটের মাত্রা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেদিয়াপাড়ার বাড়ি থেকে জয়ষ্ণুকে দত্তাবাদ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

মৃত ছাত্রের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির সঙ্গে ‘অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক’-এর উল্লেখ রয়েছে। এদিকে, মঙ্গলবারই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তার পরদিনই দমদমে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে সচেতনতা প্রচারে আরও জোর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury