Bengal Liberty: বাংলাদেশের পরবর্তী নির্বাচন বয়কটের সিদ্ধান্ত আওয়ামী লীগের সমর্থকদের। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানান শেখ হাসিনা। তাঁর কথায়, ‘আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা যদি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভোটদান প্রক্রিয়ায় সামিল হবেন না।’ উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
দলকে স্বীকৃতি না দিলে দেশে ফিরবেন না: শেখ হাসিনা (sheikh hasina)
শেখ হাসিনা সাফ জানান, আগামী দিনে যে দলের নেতৃত্বেই বাংলাদেশে সরকার গঠন হোক। সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না-দিলে দেশে ফিরবেন না তিনি। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত শেখ হাসিনার ভারতে থাকার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, গত বছর অগস্টে হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করে ইউনুস সরকার। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বঙ্গবন্ধুর দলকে নিষিদ্ধ করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এমনকী মে মাসে আওয়ামী লীগের স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের নির্বাচন কমিশন।


