Sumit Roy
Sumit Roy

Sumit Roy: ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের থানায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত

Bengal Liberty

ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। দুপুর ১২টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ। নোটিস মেনে নির্দিষ্ট সময়েই শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন সুমিত।

Advertisement
Advertisement

দ্বিতীয়বারের জন্য সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব পুলিশের। এর আগে তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতেই সুমিতকে জিজ্ঞাসাবাদ। তবে ক্যামাক স্ট্রিটকাণ্ডের পাশাপাশি শালবনি জমি দুর্নীতি মামলা নিয়েও অস্বস্তিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগাম জামিন চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত।

জিজ্ঞাসাবাদের রেকর্ড চাইল সুপ্রিম কোর্ট Sumit Roy

শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড বা ট্রান্সক্রিপ্ট দেখতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্যের কাছে রেকর্ড চেয়েছে। আদালতের নির্দেশ, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড আদালতে জমা দিতে হবে। মুখবন্ধ খামে ওই নথি জমা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য।

নগদ টাকা নিয়ে জিজ্ঞাসাবাদ

গত সপ্তাহে শীর্ষ আদালত জানতে চেয়েছিল—সুমিতকে বড় অঙ্কের নগদ টাকা জমা দেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না। সোমবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুমিতকে ওই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তিনি অনেক প্রশ্নের ক্ষেত্রে সরাসরি বা স্পষ্ট উত্তর দেননি। তদন্তকারীদের অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট বা লিখিত রেকর্ড রয়েছে। মুখবন্ধ খামে সেটি আদালতে জমা দেওয়া হবে। সুমিত রায়ের আগাম জামিনের আবেদনের পরবর্তী শুনানি বুধবার।

Advertisement
Advertisement

ক্যামাক স্ট্রিটকাণ্ডে পুলিশের জিজ্ঞাসাবাদ, অন্যদিকে শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি – দুই দিকেই নজর রয়েছে সুমিত রায়ের দিকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury